Apan Desh | আপন দেশ

বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজ দেখাবে বিটিভি

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: ১৫:১১, ১৮ এপ্রিল ২০২৫

আপডেট: ১৫:২৬, ১৮ এপ্রিল ২০২৫

বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজ দেখাবে বিটিভি

বাংলাদেশ ও জিম্বাবুয়ে টেস্ট সিরিজ যতই এগিয়ে আসছিল ততই চিন্তা বাড়ছিল টাইগার সমর্থকদের। কারণ ঘরের মাঠে এ সিরিজ সরাসরি সম্প্রচারে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। আগ্রহ দেখাচ্ছিল না কোনো চ্যানেলই। এ নিয়ে দুশ্চিন্তায় ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশেষে তাদের চিন্তা দুর হয়েছে। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) আসন্ন দুই টেস্ট তারা সরাসরি সম্প্রচার করবে। শুক্রবার (১৮ এপ্রিল) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ ঘোষণা দিয়েছে সরকারি চ্যানেলটি।

আগামী ২০ এপ্রিল সিলেটে শুরু হচ্ছে দুই ম্যাচের সিরিজ। শেষ টেস্ট হবে চট্টগ্রামে। এ সিরিজের সম্প্রচার স্বত্ব বিক্রি করতে গত ১৯ মার্চ আর্থিক প্রস্তাবসহ এক্সপ্রেস অব ইন্টারেস্ট (ইওআই) আহবান করে বিসিবি। কিন্তু ৭ এপ্রিল ডেডলাইনেও কারও সাড়া পাওয়া যায়নি।

কাউকে না পাওয়ায় বিসিবি রাষ্ট্রায়ত্ব ব্রডকাস্টারের শরণাপন্ন হয়েছে, যেন দেশের ভক্তরা এ সিরিজ সরাসরি দেখতে পারে।

মিলেনিয়াম মিডিয়া কনসোর্টিয়ামের মাধ্যমে সম্প্রতি বাংলাদেশের হোম সিরিজগুলো দেখানো হয়েছে টি স্পোর্টস ও গাজী টিভিতে। গত বছর অক্টোবরে দক্ষিণ আফ্রিকা সিরিজ শেষে সে চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ