Apan Desh | আপন দেশ

সেমির আগে কঠিন বিপদে স্পেন

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১১:৩৫, ৮ জুলাই ২০২৪

আপডেট: ১১:৫৫, ৮ জুলাই ২০২৪

সেমির আগে কঠিন বিপদে স্পেন

ছবি : সংগৃহীত

ইউরো চ্যম্পিয়নশিপের সেমি ফাইনালে ফ্রান্সের বিপক্ষে গুরুত্বপূর্ণ তিন খেলোয়াড়কে পাচ্ছে না স্পেন। দারুণ ছন্দে থাকা স্পেনের জন্য এটা বড় আঘাত। তারা হলেন পেদ্রি, দানি কারভাহাল ও রবিন লে নরমান্ড।

জার্মানির বিপক্ষে কোয়ার্টার ফাইনালে সপ্তম মিনিটে হাঁটুতে চোট নিয়ে মাঠ ছাড়েন পেদ্রি।

টনি ক্রুসের ট্যাকলে মারাত্নকভাবে আহত হয়ে মাঠ ছাড়েন বার্সেলোনার তরুণ এ মিডফিল্ডার। শুধু সেমি ফাইনাল নয়, পুরো টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন তিনি। স্পেন ফাইনালে উঠলেও দেখা যাবে না তাকে। 
 
একই ম্যাচে লাল কার্ড দেখায় পরের ম্যাচ খেলতে পারবেন না রিয়াল মাদ্রিদের রাইট ব্যাক কারভাহালও।

জার্মানির বিপক্ষে অতিরিক্ত সময়ের যোগ করা সময়ে ১২৬তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ডসহ লাল কার্ড দেয়া হয়েছে তাকে। ফলে সেমি ফাইনালে তাকেও সাইড বেঞ্চের দর্শক হয়ে থাকতে হবে।

হলুদ কার্ড জটিলতায় সেমিতে খেলতে পারবেন না রবিন লে নরমান্ডও। জার্মানির বিপক্ষে ম্যাচের ২৯তম মিনিটে হলুদ কার্ড দেখেন তিনি। এটি ছিল চলতি ইউরোতে তার দ্বিতীয় হলুদ কার্ড। ফলে এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন তিনি।

পিএসজির মিডফিল্ডার ফাবিয়ান রুইজকে নিয়েও রয়েছে সংশয়। রুইজ খেলতে না পারলে তার জায়গায় সুযোগ মিলতে পারে জার্মানির বিপক্ষে অন্তিম মুহুর্তে গোল করা রিয়াল সোসিয়েদাদের মিডফিল্ডার মেরিনোর।

রোমাঞ্চকর কোয়ার্টার ফাইনালে জার্মানিকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে স্পেন।

কিন্তু ফাইনালে ওঠার লড়াইয়ে ফ্রান্সের বিপক্ষে নিয়মিত বড় ধাক্কা খেল দে লা ফুয়েন্তের দল।

মিউনিখে স্পেন ও ফ্রান্সের প্রথম সেমিফাইনাটি শুরু হবে বাংলাদেশ সময় মঙ্গলবার (৯ জুলাই) দিবাগত রাত ১টায়।

আপন দেশ/এইউ

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

৬ দিন মহাসড়কে ট্রাক-কাভার্ডভ্যান চলাচল বন্ধ মধ্যপ্রাচ্যে ঈদুল ফিতরের সম্ভাব্য তারিখ ঘোষণা যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করল ইরান সড়কে ঘরমুখো মানুষের চাপ, যানজট না থাকায় স্বস্তি বাস-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩ বর্জ্য অপসারণে আধুনিক পদ্ধতি ব্যবহারের নির্দেশনা প্রধানমন্ত্রীর ঈদের দিন কালবৈশাখীর আভাস ঈদযাত্রায় বেশি ভাড়া নিলে ব্যবস্থা নেয়া হবে : আইজিপি ঈদ বোনাস দিয়েছে ৯৭.৭৯ শতাংশ পোশাক কারখানা বাগদাদে মার্কিন দূতাবাসে হামলা ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে একই পরিবারের ৩ জন নিহত সীমিত পরিসরে ব্যাংক কার্যক্রম চলছে আফগানিস্তানে হাসপাতালে পাকিস্তানের হামলা, নিহত ৪০০ ঈদযাত্রায় সব টার্মিনালে ঘরমুখো মানুষের চাপ বেড়েছে নিজেদের পুরো আকাশসীমা বন্ধ করল আমিরাত