Apan Desh | আপন দেশ

কাস্টমসের ৭ সহকারী রাজস্ব কর্মকর্তা বদলি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ২০:৩১, ১৩ সেপ্টেম্বর ২০২৬

কাস্টমসের ৭ সহকারী রাজস্ব কর্মকর্তা বদলি

ফাইল ছবি, আপন দেশ

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতাধীন কাস্টমস, আবগারি ও ভ্যাট বিভাগের সাতজন সহকারী রাজস্ব কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে এনবিআর ।

প্রজ্ঞাপন অনুযায়ী, খুলনা কাস্টমস, আবগারি ও ভ্যাট কমিশনারেটের সহকারী রাজস্ব কর্মকর্তা আমানুল ইসলাম খানকে ঢাকা (পূর্ব) কাস্টমস, আবগারি ও ভ্যাট কমিশনারেটে পদায়ন করা হয়েছে।

যশোর কাস্টমস, আবগারি ও ভ্যাট কমিশনারেটের সহকারী রাজস্ব কর্মকর্তা শরীফ হোসেনকে ঢাকা (দক্ষিণ) কাস্টমসে বদলি করা হয়েছে। এছাড়ও আবগারি ও ভ্যাট কমিশনারেটে এবং চট্টগ্রাম কাস্টমস, আবগারি ও ভ্যাট কমিশনারেটের মো. লোকমান হোসেন চৌধুরীকে কাস্টমস হাউস (আইসিডি), চট্টগ্রামে বদলি করা হয়েছে। 

আরও পড়ুন<<>>ব্যাংক এমডিদের কর্মমূল্যায়নের নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

ঢাকা কাস্টমস হাউসের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. রুস্তম আলীকে কাস্টমস, আবগারি ও ভ্যাট কমিশনারেট, কক্সবাজারে। একই দফতরের অপর কর্মকর্তা মো. ইমাম হোসেনকে ময়মনসিংহ কাস্টমস, আবগারি ও ভ্যাট কমিশনারেটে পদায়ন করা হয়েছে।

বরিশাল কাস্টমস, আবগারি ও ভ্যাট কমিশনারেটের সহকারী রাজস্ব কর্মকর্তা মো. মুজাহিদ খানকে ঢাকা (দক্ষিণ) কাস্টমস, আবগারি ও ভ্যাট কমিশনারেটে বদলি করা হয়েছে।

এ ছাড়া যশোর কাস্টমস, আবগারি ও ভ্যাট কমিশনারেটের বদলির আদেশাধীন কর্মকর্তা মোছা. লাকী পারভীনকে রাজশাহী কাস্টমস, আবগারি ও ভ্যাট কমিশনারেটে পদায়ন করা হয়েছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়