Apan Desh | আপন দেশ

‘ট্রাইব্যুনাল’ ছাড়লেন নুসরাত ফারিয়া

বিনোদন ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২০:৪৭, ১৩ সেপ্টেম্বর ২০২৬

‘ট্রাইব্যুনাল’ ছাড়লেন নুসরাত ফারিয়া

নুসরাত ফারিয়া। ছবি: সংগৃহীত

ঢাকায় সিনেমার চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। কোর্টরুম ড্রামা ঘরানার আলোচিত সিনেমা ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সিনেমাটিতে ব্যারিস্টারের ভূমিকায় অভিনয়ের জন্য গত বছর যুক্ত হন এ অভিনেত্রী।

তবে শেষ পর্যন্ত অভ্যন্তরীণ সমস্যার কারণে সিনেমাটি আর করছেন না বলে জানিয়েছেন এ নুসরাত। সিনেমাটি থেকে সরে দাঁড়ানোর বিষয়টি তিনি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

আরও পড়ুন <<>> বলিউড অভিনেত্রীর বাড়িতে চুরি, গৃহকর্মী গ্রেফতার

তিনি জানিয়েছেন, সিনেমাটিতে আর অভিনয় করছেন না। অভ্যন্তরীণ সমস্যার কারণেই সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন তিনি।

প্রসঙ্গত, নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর একটি মামলাকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে ‘ট্রাইব্যুনাল’। সিনেমাটি পরিচালনা করছেন রায়হান খান। আদালতকেন্দ্রিক গল্পের এ সিনেমায় গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাওয়ার কথা ছিল নুসরাত ফারিয়াকে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়