ছবি : আপন দেশ
টঙ্গী বিশ্ব ইজতেমার ময়দানে মাওলানা সাদ অনুসারীদের তারিখ ঘোষণার দাবি জানানো হয়েছে।
একই সঙ্গে দেশের সব মসজিদে বাধাহীনভাবে দাওয়াত ও তাবলীগের কাজ করতে পারে। এ লক্ষ্যে সরকারি আদেশ জারির আহবান জানিয়েছেন মারকাজ অনুসারীরা।
রোববার (১৩ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলনে এ আহবান জানানো হয়েছে।
মাওলানা সাদকে বাংলাদেশে আসতে বাধা দেয়ার সমালোচনা করেন মারকাজ অনুসারীরা। তারা বলেন, মাওলানা সাদ কুরআন-সুন্নাহবিরোধী কোনো মন্তব্য করেননি। এ বিষয়ে সমালোচকদের চ্যালেঞ্জ জানাতেও তারা প্রস্তুত বলে জানান।
আরও পড়ুন: সাগর-রুনি হত্যার বিচার চেয়ে ট্রাইব্যুনালে আবেদন
টঙ্গীর ইজতেমা মাঠের মালিকানা সরকারের উল্লেখ করে জোবায়েরপন্থিদের কাউকে মাঠ ব্যবহার করতে দেয়া হবে না। এমন বক্তব্যেরও সমালোচনা করেন তারা।
এ ছাড়া অপপ্রচার ও মিথ্যাচার রটনাকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান মারকাজ অনুসারীরা।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































