ছবি: আপন দেশ
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র এমপি ব্যারিস্টার রুমিন ফারহানার বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছে উপজেলা বিএনপি। জাতীয় সংসদে বিএনপি সরকারের সমালোচনা করে দেয়া বক্তব্যের প্রতিবাদে এ ঝাড়ু মিছিল হয়।
একই সঙ্গে বক্তব্য প্রত্যাহার না করলে তাকে আশুগঞ্জে অবাঞ্ছিত ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন দলটির নেতাকর্মীরা।
শনিবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে আশুগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে এ কর্মসূচি হয়। এতে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
বিকেলে উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে ঝাড়ু মিছিলটি বের হয়। পরে মিছিলটি আশুগঞ্জের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। এরপর সেখানে প্রতিবাদ সভা হয়।
আরও পড়ুন <<>> ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল স্বাভাবিক
আশুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শাহজাহান সিরাজের সভাপতিত্বে এ প্রতিবাদ সভায় হয়। সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি জাকির হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান। সাংগঠনিক সম্পাদক কামালসহ দলটির নেতাকর্মীরা সভা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা অভিযোগ করেন, জ্বালানি সংকটের অজুহাতে রুমিন ফারহানা জাতীয় সংসদে অসংসদীয় ভাষায় বিএনপি সরকারের সমালোচনা করেছেন। তার এমন বক্তব্য আশুগঞ্জ উপজেলা বিএনপি ঘৃণাভরে প্রত্যাখ্যান করছে।
বক্তারা বলেন, রুমিন ফারহানাকে তার বক্তব্য প্রত্যাহার করতে হবে। অন্যথায় তাকে আশুগঞ্জের মাটিতে অবাঞ্ছিত ঘোষণা করা হবে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































