Apan Desh | আপন দেশ

সমর্থকদের শাস্তির দাবি রোনালদোর

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২০:০৩, ১৩ সেপ্টেম্বর ২০২৬

সমর্থকদের শাস্তির দাবি রোনালদোর

ছবি: সংগৃহীত

সমর্থকদের উসকানিমূলক ও অমানবিক আচরণের কড়া প্রতিবাদ জানিয়েছেন আল-নাসর স্ট্রাইকার ক্রিস্টিয়ানো রোনালদো। নিজের স্বদেশী ও বন্ধু নেভেসকে অপমানের জেরে সৌদি ফুটবল লিগ কর্তৃপক্ষের কাছে দায়ীদের শাস্তির দাবি করেছেন এ পর্তুগিজ মহাতারকা।

ঘটনার সূত্রপাত আল-হিলাল ও আল-তাউনের মধ্যকার ম্যাচে। গ্যালারি থেকে আল-তাউন সমর্থকরা সমস্বরে নেভেসের ঘনিষ্ঠ বন্ধু ও সাবেক লিভারপুল তারকা দিয়েগো জোটার নাম ধরে চিৎকার করতে থাকেন।

উল্লেখ্য, গত বছর এক মর্মান্তিক দুর্ঘটনায় মারা যান জোটা। প্রিয় বন্ধুর অকাল মৃত্যু নিয়ে দর্শকদের এমন কুরুচিপূর্ণ উসকানিতে মাঠেই প্রচণ্ড ক্ষুব্ধ ও বিমর্ষ হয়ে পড়েন নেভেস।

এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানান রোনালদো।

তিনি লিখেন, লিগ কর্তৃপক্ষের উচিত এখনই ব্যবস্থা নেয়া। এ ধরনের সমর্থকদের কঠোর শাস্তি দেয়া উচিত।

আরও পড়ুন <<>>বিপিএল ফেরানোর পরিকল্পনা বিসিবির

এর সঙ্গে ফুটবলের কোনো সম্পর্ক নেই, সব কিছুর একটা সীমা থাকা উচিত। যারা এমন আচরণ করে, তাদের আর কখনোই স্টেডিয়ামে ঢুকতে দেয়া উচিত নয়।

ম্যাচ শেষে সংবাদমাধ্যমের কর্মীরা এ বিষয়ে প্রশ্ন করলে নেভেস সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে মাঠ ছাড়ার সময় তিনি সংক্ষিপ্ত একটি বাক্য উচ্চারণ করেন, যা মূলত সমর্থকদের ওই অমানবিক আচরণের বিরুদ্ধে এক ধরনের ধিক্কার ছিল।

নেভেস বলেন, আমি আশা করি আল-তাউনের ওই সমর্থকরা যেন আর প্রার্থনায় না যায়।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়