Apan Desh | আপন দেশ

ইসির সঙ্গে বিভিন্ন বাহিনীর বৈঠক ১৬ সেপ্টেম্বর

বিশেষ প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২৩:০৯, ১৩ সেপ্টেম্বর ২০২৬

ইসির সঙ্গে বিভিন্ন বাহিনীর বৈঠক ১৬ সেপ্টেম্বর

ফাইল ছবি

আগামী ১৬ সেপ্টেম্বর বিভিন্ন বাহিনীর সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন (ইসি)। ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচন ও স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে এ বৈঠক হবে।

রোববার (১৩ সেপ্টেম্বর) ইসি করকর্তারা বিষয়টি জানিয়েছেন।

১৬ সেপ্টেম্বর রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অনুষ্ঠেয় এ সভায় সভাপতিত্ব করবেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন ইতোমধ্যে এ সংক্রান্ত চিঠি সংশ্লিষ্টদের পাঠিয়েছেন।

এতে বলা হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ নির্বাচনী এলাকার শূন্য আসনের নির্বাচন এবং আসন্ন ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক সভা আগামী ১৬ সেপ্টেম্বর (বুধবার) সকাল ১০টায় নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে (কক্ষ নম্বর-৫২০) হবে।

আরও পড়ুন <<>> জামালপুর আ.লীগ নেতা শাহীন ঢাকায় আটক

নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠেয় সভায় নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব উপস্থিত থাকবেন।

চিঠিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, মহাপুলিশ পরিদর্শক, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, বিজিবি, কোস্টগার্ড, আনসার-ভিডিপি, ডিজিএফআই, এনএসআই, এনটিএমসি ও র‌্যাবের মহাপরিচালক এবং এসবি, ডিবি ও সিআইডির অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শককে উপস্থিত থাকতে বলা হয়েছে।

আগামী ২৯ অক্টোবর ঠাকুরগাঁও-১ আসনের উপ-নির্বাচন হবে।

এছাড়া চলতি মাসে তফসিল দিয়ে নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচন আয়োজন করতে চায় ইসি।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়