Apan Desh | আপন দেশ

দ. আফ্রিকা বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয়

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ০০:১৫, ১৩ সেপ্টেম্বর ২০২৬

দ. আফ্রিকা বিপক্ষে বাংলাদেশের সিরিজ জয়

ছবি: আপন দেশ

দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে সিরিজ নিজেদের করে নিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। স্বাগতিকদের ৫ উইকেটের ব্যবধানে হারিয়ে এ সিরিজ জয় করেছে টাইগাররা।

সিরিজের প্রথম ম্যাচে খেলা হয়েছিল মাত্র ১১ ওভার। এরপর আর খেলা মাঠে গড়ায়নি। এরপর দ্বিতীয় ম্যাচটিও বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। যে কারণে সিরিজের ভাগ্য নির্ধারণের মঞ্চ তৈরি হয় তৃতীয় ওয়ানডে ঘিরে।

সিরিজ নির্ধারণের ম্যাচে ১৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই দারুণ ছন্দে ছিল বাংলাদেশ। উদ্বোধনী জুটিতেই আসে ৯২ রান, যা দলকে জয়ের পথে অনেকটাই এগিয়ে দেয়। দুই ওপেনারই তুলে নেন অর্ধশতক। ৫৩ বলে ৬১ রানের ইনিংস খেলেন সাইফ হাসান। অন্যদিকে মোহাম্মদ নাঈম শেখ ৭৭ বলে করেন ৬০ রান।

এরপর পারভেজ হোসেন ইমন ১৭, নুরুল হাসান সোহান ১৬ এবং মোহাম্মদ সাইফ উদ্দিন ৩ রান করে আউট হন।

তবে তাতে বাংলাদেশের জয় থামেনি। আফিফ হোসেন ও রিশাদ হোসেন মিলে দলকে লক্ষ্যে পৌঁছে দেন। আফিফ ৬ এবং রিশাদ ৫ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দল। বাংলাদেশের স্পিনার আলিস আল ইসলাম ও রিশাদ হোসেনের ঘূর্ণিতে একের পর এক উইকেট হারাতে থাকে স্বাগতিকরা। রিভালদো মুনসামি ১, সিনেথেম্বা ৫, ম্যাথিউ ডি ভিলিয়ার্স ০, মিহলাই ৪ এবং ডিয়ান ফরেস্টার ৬ রান করে সাজঘরে ফেরেন।

আরও পড়ুন <<>> মালয়েশিয়াকে হারিয়ে বিশ্বকাপের আশায় বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকার হয়ে লড়াইটা কিছুটা জমিয়ে রাখেন মার্কুয়েস অ্যাকেরম্যান ও ইমরান মানাক। অ্যাকেরম্যান অর্ধশতক পূরণের পর ৫৪ রানে থামেন।

শেষদিকে ইমরান মানাক করেন ৪৩ রান। এছাড়া কাইল সিমন্ডস ১৫, মারেকি ৯ এবং ওকুহলে চেলে ৪ রান যোগ করেন। শেষ পর্যন্ত ১৮২ রানেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের ইনিংস।

বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন রিশাদ হোসেন। ৪৫ রান খরচায় ৪টি উইকেট শিকার করেন তিনি। আলিস আল ইসলামও ছিলেন দুর্দান্ত, মাত্র ৩৫ রান দিয়ে নেন ৩ উইকেট। এছাড়া বাংলাদেশের আরও তিন বোলার একটি করে উইকেট পান।

এ জয়ে তিন ম্যাচের সিরিজে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলকে হারিয়ে সিরিজ নিশ্চিত করল বাংলাদেশ ‘এ’ দল।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়