Apan Desh | আপন দেশ

কারাগারে এক হাজতির মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:৩৫, ১৩ সেপ্টেম্বর ২০২৬

কারাগারে এক হাজতির মৃত্যু

ছবি : আপন দেশ

ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে এক হাজতি মারা গেছেন।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত হাজতির নাম, আব্দুল মাবুদ (৫৮)। এর আগে রোববার বেলা সাড়ে ১১টার দিকে আব্দুল মাবুদ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়।

আরও পড়ুন <<>> কাস্টমসের ৭ সহকারী রাজস্ব কর্মকর্তা বদলি

কারারক্ষী মো. সাইফুল ইসলাম বলেন, আব্দুল মাবুদ কেন্দ্রীয় কারাগারে হাজতি হিসেবে ছিলেন। তিনি চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানার হামিমপুর এলাকার আব্দুল সোবাহানের ছেলে। তবে কোন মামলার কারাবন্দি ছিলেন, সে বিষয়ে কিছু বলতে পারেননি তিনি। 

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। এরপর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়