Apan Desh | আপন দেশ

সৃজিত-মিথিলার সম্পর্ক, নতুন জল্পনা

বিনোদন ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ০৯:৪৫, ৭ সেপ্টেম্বর ২০২৬

সৃজিত-মিথিলার সম্পর্ক, নতুন জল্পনা

অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার ও নির্মাতা সৃজিত মুখার্জি

বিয়ের পর থেকেই ওপার বাংলার নির্মাতা সৃজিত মুখার্জি ও বাংলাদেশি অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার দাম্পত্য জীবন নিয়ে নানা সময়ে গুঞ্জন উঠেছে। সময়ের সঙ্গে সেই গুঞ্জনও যেন আরও জোরালো হয়েছে। সম্প্রতি পশ্চিমবঙ্গের জনপ্রিয় টকশো অনুষ্ঠান ‘স্ট্রেইট আপ উইথ শ্রী’-তে উপস্থিত হয়ে নিজের অতীত সম্পর্ক, সাবেকদের সঙ্গে বর্তমান বন্ধুত্ব এবং নিজের একাকিত্ব নিয়ে সোজাসাপ্টা কথা বললেন পরিচালক।

সাক্ষাৎকারে এক প্রশ্নের জবাবে সৃজিত সরাসরি জানান, জীবনের এ বয়সে এসে তিনি ‘স্টেবল পার্টনারশিপ’ বা স্থায়ী সঙ্গীর অভাব বোধ করেন। 

সৃজিত ও মিথিলার বিয়ের পর প্রায় ছয় বছর কেটেছে। সেভাবে গুছিয়ে সংসার কোনোদিনই করেননি দুজনে। গত তিন বছরে বারবার তাদের বিচ্ছেদ চর্চায় উঠে এসেছে। এদিন সরাসরি মিথিলার প্রসঙ্গ না উঠলেও জীবনে যে কোনও ‘স্থায়ী সঙ্গী নেই’ তা স্পষ্ট করলেন নির্মাতা নিজেই। 

তবে কি সৃজিত আর মিথিলার সম্পর্ক আগেই ভেঙেছে? পরিচালকের এ খোলামেলা স্বীকারোক্তি অনুগামীদের মনে সে সম্পর্কে চিড় ধরা বা পরোক্ষ বিচ্ছেদের জল্পনাকেই নতুন করে উসকে দিলো।

আরও পড়ুন<<>>সমুদ্রে আকৃষ্ট পূজা চেরী

এ সময় স্বস্তিকা মুখোপাধ্যায় কিংবা ঋতাভরী চক্রবর্তীর মতো সাবেকদের সঙ্গে সম্পর্ক ভাঙলেও তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ যোগাযোগের কথা স্বীকার করে নেন সৃজিত। এখানেই শেষ নয়, সৃজিতের কথায়- সুস্মিতা (চট্টোপাধ্যায়) একটা সময় তার খুবই ঘনিষ্ঠ ছিলেন। পরিচালকের সঙ্গে কি তার প্রেম ছিল? 

উত্তরে সৃজিত বলেন, সব সম্পর্কের লেবেল হয় না। ও আমার খুব ঘনিষ্ঠ ছিল, আমরা এক্সট্রিমলি ক্লোজ ছিলাম। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সে ঘনিষ্ঠতা মুছে গিয়েছে, এখন আর আমরা অতটা ক্লোজ নই। তবে একে অপরের শুভাকাঙ্ক্ষী।

তিনি আরও বলেন, আসলে জীবন একটা জার্নি, অনেকে ট্রেন থেকে কয়েকটা স্টেশন পর নেমে যায়। সুস্মিতাও নেমে গিয়েছে, হয়তো অন্য কোনও ট্রেন ধরেছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়