Apan Desh | আপন দেশ

ইউটিউবে আয়ের ক্ষেত্রে নতুন নিয়ম

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৭:১২, ১১ আগস্ট ২০২৬

ইউটিউবে আয়ের ক্ষেত্রে নতুন নিয়ম

ছবি: সংগৃহীত

অনেকেই জনপ্রিয় ভিডিও প্লাটফর্ম ইউটিউবে কনটেন্ট তৈরি করে আয় করছেন। সে সঙ্গে নিজের প্রতিভা প্রকাশের সুযোগ করে দিচ্ছে এ প্লাটফর্মটি। সময়ের সঙ্গে বেড়েই চলেছে ইউটিউবারদের সংখ্যা। ভ্লগিং করে বেশ আয় হচ্ছে তাদের, তবে এবার নতুন নিয়ম আনতে যাছে ইউটিউব।

প্ল্যাটফর্মটি জানিয়েছে, মনিটাইজেশন পেতে এখন আগের তুলনায় বেশি ওয়াচ টাইম বা ভিউ অর্জন করতে হবে।

সোমবার (১০ আগস্ট) ইউটিউব ঘোষণা দিয়েছে, নতুন ক্রিয়েটরদের আয় শুরু করতে হলে গত এক বছরে অন্তত ৮ হাজার ঘণ্টা ওয়াচ টাইম অথবা গত ৯০ দিনে ২ কোটি যোগ্য শর্টস ভিউ অর্জন করতে হবে।

অন্যদিকে, বর্তমানে ইউটিউব পার্টনার প্রোগ্রামে প্রবেশের জন্য প্রয়োজন ১ হাজার সাবস্ক্রাইবার এবং গত এক বছরে ৪ হাজার ঘণ্টা ওয়াচ টাইম।

শর্টসের ক্ষেত্রে প্রয়োজন ১ হাজার সাবস্ক্রাইবার ও গত ৯০ দিনে ১ কোটি ভিউ। নতুন নিয়মে বিশেষ করে শর্টস নির্মাতাদের জন্য ভিউয়ের লক্ষ্যমাত্রা দ্বিগুণ হচ্ছে। নতুন নিয়ম ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। তবে যারা ইতোমধ্যে ইউটিউব পার্টনার প্রোগ্রামে রয়েছেন, তাদের ওপর এ পরিবর্তনের প্রভাব পড়বে না। 

শর্টস থেকে আয় চালিয়ে যেতেও থাকতে হবে নির্দিষ্ট ভিউ। প্রতি ৯০ দিনে অন্তত ১ কোটি শর্টস ভিউ না হলে শর্টস ক্রিয়েটরস পুল থেকে আয় বন্ধ থাকবে।

আরও পড়ুন <<>> আইসাকা ঢাকা চ্যাপ্টারের নতুন সভাপতি আজাদ, সেক্রেটারি ফারুক 

তবে চ্যানেলটি পার্টনার প্রোগ্রামে থেকে দীর্ঘ ভিডিও বা লং-ফর্ম কনটেন্ট থেকে আয় করতে পারবে। পরে আবার ১ কোটি ভিউ পূরণ হলে শর্টস থেকেও আয় চালু হবে।

ইউটিউব বলছে, প্ল্যাটফর্মের উন্নয়ণের জন্য সময়ের সঙ্গে নিয়ম পরিবর্তন করা হয়েছে। বর্তমানে প্রতিদিন ইউটিউবে ২০০ বিলিয়নের বেশি শর্টস দেখা হয়। টিভিতে প্রতিদিন ১০০ কোটির বেশি ঘণ্টা ভিডিও দেখা হয়।

এদিকে ইউটিউব প্রিমিয়াম লাইটও আরও কিছু দেখে চালু হটে যাচ্ছে। এ সেবার গ্রাহকদের সাবস্ক্রিপশন আয়ের একটি অংশ ক্রিয়েটররা পাবেন। দীর্ঘ ভিডিও নির্মাতারা পাবেন ৫৫ শতাংশ এবং শর্টস নির্মাতারা ৪৫ শতাংশ।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়