Apan Desh | আপন দেশ

সোশ্যাল মিডিয়া কবে খুলবে জানা যাবে বুধবার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২০:৪১, ৩০ জুলাই ২০২৪

সোশ্যাল মিডিয়া কবে খুলবে জানা যাবে বুধবার

ফেসবুক, টিকটকসহ বন্ধ থাকা সোশ্যাল মিডিয়াগুলো কবে খুলবে তা বুধবার (৩১ জুলাই) জানা যাবে। মঙ্গলবার (৩০ জুলাই) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এ কথা জানান। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সভাকক্ষে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার পর চলমান পরিস্থিতি নিয়ে বিশেষ বৈঠক শেষে করেন তিনি।

কবে থেকে সোশ্যাল মিডিয়াগুলো চালু হবে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, আগামীকাল বেলা ১১টার পরে জানাতে পারবো।

১১টার পরে কেন- জানতে চাইলে তিনি বলেন, আমরা সোশ্যাল মিডিয়াগুলোকে ব্যাখ্যা প্রদানের জন্য মৌখিক এবং লিখিতভাবে উত্তর দেয়ার জন্য চিঠি দিয়েছিলাম। সেখানে টিকটক জবাব দিয়েছে। তারা বলেছে আগামীকাল তারা উপস্থিত হয়ে লিখিত এবং মৌখিকভাবে জবাব দিতে চায়। আর ফেসবুক এবং ইউটিউবের পক্ষ থেকে এখন পর্যন্ত আমার জানামতে বিটিআরসিতে তারা কোনো উত্তর দেয়নি।

প্রতিমন্ত্রী বলেন, আগামীকাল আমরা তিন প্রতিষ্ঠানকে বিটিআরসিতে উপস্থিত হয়ে ব্যাখ্যা দেয়ার জন্য চিঠি দিয়েছি। তাই আগামীকাল বেলা ১১টার পর আমরা তাদের ব্যাখ্যা যদি পাই, আর যদি নাও পাই বিটিআরসিতে বসে আলোচনা সাপেক্ষে তাহলে আমরা সে সিদ্ধান্ত (খোলার বিষয়ে) জানাতে পারবো।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

আশুলিয়ায় পোশাক কারখানার আগুনে নিহত ৭ জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা পুলিশ হেফাজতে গাজী নজরুলসহ প্রথম স্ত্রী কমলাপুর স্টেশনে ট্রেনে আগুন সংবিধান সংশোধনের খসড়া প্রস্তুতের সিদ্ধান্ত গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর সোমবার, সঙ্গী ৩৫ জন আইফোন ছিনিয়ে নিতেই অপ্রতিমকে হত্যা: এসপি শেখ হাসিনাসহ ১৭ জনের বিরুদ্ধে প্রতিবেদন ১০ ডিসেম্বর ভারত সীমান্তে মিলল নিখোঁজ কিশোরের মরদেহ ককটেল বিস্ফোরণে নিষিদ্ধ আ.লীগ জড়িত: ডিএমপি সংবিধান সংশোধন নয়, সংস্কার চাই: গোলাম পরওয়ার মক্কা চুক্তির আওতায় সৌদিকে সামরিক সহায়তায় প্রস্তুত তুরস্ক ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
City Touch