ছবি : সংগৃহীত
আনুষ্ঠানিকভাবে গত ৬ সেপ্টেম্বর বাজারে আসার পর থেকেই ভিভো ভি৮০ লাইট বাংলাদেশের স্মার্টফোনপ্রেমীদের নজর কাড়ছে। এর আধুনিক ডিজাইন, আকর্ষণীয় ডিসপ্লে, শক্তিশালী ব্যাটারি ও স্মুথ পারফরম্যান্সের পাশাপাশি নমনীয় সহজ কিস্তি সুবিধা ও বিশেষ সেল অফারও বাড়াচ্ছে এর আকর্ষণ।
চলমান সেল অফারের আওতায় ১২ সেপ্টেম্বর পর্যন্ত ভিভো ভি৮০ লাইট কেনা যাচ্ছে সর্বোচ্চ ১২ মাসের হায়ার পারচেজ সুবিধায়, যেখানে মাসিক কিস্তি শুরু হচ্ছে তিন হাজার ৯০০ টাকা থেকে। পাশাপাশি সর্বোচ্চ নয় মাসের জন্য রয়েছে শূন্য শতাংশ সুদে ইএমআই সুবিধা। তবে এ ক্ষেত্রে কিছু শর্ত রেখেছে প্রতিষ্ঠানটি।
যোগাযোগের মাধ্যমের গণ্ডি পেরিয়ে স্মার্টফোন এখন আমাদের নিত্যদিনের নানা কাজের সঙ্গী। পেশাগত জীবনেও এর গুরুত্ব ক্রমেই বাড়ছে; কাজের ব্যস্ততার সঙ্গে তাল মেলানোর পাশাপাশি ব্যক্তিগত রুচি ও স্বকীয়তা প্রকাশের মাধ্যম হিসেবেও এটি জায়গা করে নিয়েছে।
মাত্র ৭ দশমিক ৯৯ মিমি আল্ট্রা-স্লিম প্রোফাইল ও ১৯৭ গ্রাম ওজনের কারণে ফোনটি সহজে বহনযোগ্য, আর পেছনের স্কাইলাইন ক্যামেরা ডিজাইন এতে এনে দিয়েছে অনন্যতা। সিল্ক হোয়াইট ও স্যাফায়ার ব্লু এই দুটি রঙে পাওয়া যাচ্ছে স্মার্টফোনটি।
ফোনটিতে রয়েছে ৬ দশমিক ৮৩ ইঞ্চি ১ দশমিক ৫কে আল্ট্রা-ক্লিয়ার অ্যামোলেড ডিসপ্লে, যার স্ক্রিন-টু-বডি রেশিও ৯৩ দশমিক ৮২ শতাংশ। এর থ্রিডি ডুয়াল-কার্ভড স্ক্রিন, সরু বেজেল ও ১২০ হার্টজ রিফ্রেশ রেট চমৎকার ভিজ্যুয়াল অভিজ্ঞতা দেয়। এর কার্ভড ডিজাইন হাতে সহজে ও আরামদায়ক গ্রিপ নিশ্চিত করে।
৪ ন্যানোমিটার মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩৬০ টার্বো চিপসেট চালিত এই ফোনটির আনতুতু স্কোর ৯ লাখ ৭০ হাজার। এর ডিপ সিস্টেম অপটিমাইজেশন ৫০ মাস বা তারও বেশি সময় ধরে ফোনটিকে দ্রুত ও মসৃণ রাখতে সাহায্য করবে। এছাড়া দীর্ঘমেয়াদে নিরবচ্ছিন্ন পারফরম্যান্স নিশ্চিতে এতে ৩ প্রজন্মের ওএস আপডেট ও পাঁচ বছরের সিকিউরিটি প্যাচ সাপোর্ট দেওয়া হয়েছে।
সারাদিনের কর্মব্যস্ততায় নির্ভরযোগ্য সাপোর্ট দিতে এতে রয়েছে ৭০৫০ এমএএইচ ব্যাটারি। পাশাপাশি বৃষ্টি, পানির ঝাপটা কিংবা ভেজা ও তৈলাক্ত হাতেও নিরাপদে ব্যবহারের জন্য দেওয়া হয়েছে প্রটেকশন ব্যবস্থা।
ফটোগ্রাফির জন্য ফোনটিতে ব্যবহার করা হয়েছে ৫০ মেগাপিক্সেল সনি ক্লিয়ার নাইট পোর্ট্রেট ক্যামেরা। আর সামনে রয়েছে ৩২ মেগাপিক্সেল গ্রুপ সেলফি ক্যামেরা, যা সহকর্মী ও বন্ধুদের সাথে চমৎকার গ্রুপ ছবি তোলার সুবিধা দেয়।
অনন্য স্টাইল, দীর্ঘস্থায়ী ব্যাটারি ও নির্ভরযোগ্য পারফরম্যান্সের সমন্বয়ে তৈরি ভিভো ভি৮০ লাইট এখন দেশজুড়ে ভিভোর অফিশিয়াল আউটলেট ও অনুমোদিত শপগুলোতে পাওয়া যাচ্ছে। -বিজ্ঞপ্তি
আপনদেশ/মিম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































