Apan Desh | আপন দেশ

শুভেচ্ছা

দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব বাংলাভাষী মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সোমবার (১৩ এপ্রিল) দেয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এ শুভেচ্ছা জানান। তারেক রহমান বলেন, পহেলা বৈশাখ আমাদের জাতিসত্তার ইতিহাস, সংস্কৃতি ও আত্মপরিচয়ের এক অনন্য প্রতীক। শতাব্দীর পর শতাব্দী ধরে এ দিনটি আমাদের জীবনে প্রতি বছর ফিরে আসে নতুনের আহবান নিয়ে। নতুন বছরের আগমনে পুরোনো জীর্ণতা ও গ্লানি পেছনে ফেলে সামনে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগায়। তিনি বলেন, পহেলা বৈশাখের সঙ্গে আমাদের এ অঞ্চলের কৃষি, প্রকৃতি এবং কৃষিভিত্তিক অর্থনৈতিক কার্যক্রমের সম্পর্ক নিবিড়। তথ্যপ্রযুক্তির এ সুবর্ণ সময়েও প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখেই কৃষক তার ফসল উৎপাদনের দিনক্ষণ ঠিক করে। বাংলার হাজার বছরের ঐতিহ্য, লোকজ সংস্কৃতি, কৃষ্টি ও মূল্যবোধের ধারাবাহিকতা পহেলা বৈশাখের মাধ্যমে নতুন করে উজ্জীবিত হয়।

০৮:২১ পিএম, ১৩ এপ্রিল ২০২৬ সোমবার

কাঙ্খিত দেশ গড়তে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

কাঙ্খিত দেশ গড়তে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২১ মার্চ) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঈদ-পরবর্তী সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, ৭১ এবং ২৪-এ যারা শহীদ হয়েছেন শ্রদ্ধার সঙ্গে তাদের স্মরণ করছি। এ ঈদে আল্লাহর কাছে প্রার্থনা করি যেন প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে পারি। প্রত্যাশিত দেশ গড়তে দল-মত নির্বিশেষে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে সবার সহযোগিতা কামনা করছি। দেশবাসীর সহযোগিতা থাকলে জনগণের চাওয়া অনুযায়ী দেশ গঠনে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে বলেও উল্লেখ করেন তিনি।

০৪:১২ পিএম, ২১ মার্চ ২০২৬ শনিবার

লাইলাতুল কদর উপলক্ষে বিশ্ব মুসলিম উম্মাহকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

লাইলাতুল কদর উপলক্ষে বিশ্ব মুসলিম উম্মাহকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা

পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (১৬ মার্চ) পবিত্র লাইলাতুল কদর উপলক্ষে রোববার (১৫ মার্চ) দেয়া এক বাণীতে তিনি এ শুভেচ্ছা ও মোবারকবাদ জানান। বাণীতে তারেক রহমান বলেন, পবিত্র লাইলাতুল কদরের মহিমা আমাদের জীবনে শান্তি, সম্প্রীতি ও কল্যাণ বয়ে আনুক। লাইলাতুল কদর মহিমামণ্ডিত ও বরকতময় এক রাত। পবিত্র কুরআনুল কারিম রমজান মাসের এ মহিমান্বিত রাতেই অবতীর্ণ হয়েছে। মহান আল্লাহ তাআলা এ রাতকে হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন। এ রাত মানবজাতির জন্য কল্যাণ, ক্ষমা ও রহমতের বার্তা নিয়ে আসে।

০৭:৩৯ পিএম, ১৫ মার্চ ২০২৬ রোববার

হিন্দু সম্প্রদায়ের সঙ্গে জাতীয় পার্টির শুভেচ্ছা বিনিময়

হিন্দু সম্প্রদায়ের সঙ্গে জাতীয় পার্টির শুভেচ্ছা বিনিময়

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন জাতীয় পার্টির (জাপা) নেতারা। বুধবার (০১ অক্টোবর) রাতে বনানী পূজামণ্ডপ পরিদর্শন করেন জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু, ও মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার। এসময় তারা হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ ও আগত দর্শনার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাপার কো-চেয়ারম্যান শফিকুল ইসলাম সেন্টু ও লিয়াকত হোসেন খোকা। এছাড়াও ছিলেন জহিরুল ইসলাম জহির, প্রেসিডিয়াম সদস্য মাসরুর মাওলা, জসিম উদ্দিন, আরিফ খান, ফখরুল আহসান শাহজাদা ও বেলাল হোসেন।

০৬:৩২ পিএম, ২ অক্টোবর ২০২৫ বৃহস্পতিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement