Apan Desh | আপন দেশ

বিএনপি মহাসচিবের বক্তব্য প্রত্যাখ্যান করেছে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৩, ২ জুলাই ২০২৩

আপডেট: ০০:৩৬, ২ জুলাই ২০২৩

বিএনপি মহাসচিবের বক্তব্য প্রত্যাখ্যান করেছে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল

জামায়াতে ইসলামী কোনো ফ্যাসিষ্ট, স্বৈরাচার ও জালেমের সাথে আঁতাত, সমঝোতা বা যোগাযোগ করে কখনো রাজনীতি করে না বলে মন্তব্য করেছেন সংগঠনটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম।

তিনি বিএনপি মহাসচিব মির্জা পখরুল ইসলা আলমগীরের বক্তব্যকে প্রত্যাখ্যান করেছেন। বলেন, ‘সরকারের সঙ্গে জামায়াতের যোগাযোগ এখন স্পষ্ট’ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের সরকারি বিরোধী আন্দোলন ক্ষতিগ্রস্ত হবে।

শনিবার (২ জুলাই) জামায়াতের প্রচার বিভাগ থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, ৩০ জুন কয়েকটি জাতীয় দৈনিক ও অনলাইন নিউজ পোর্টালে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বরাত দিয়ে ‘সরকারের সঙ্গে জামায়াতের যোগাযোগ এখন স্পষ্ট’ শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে তাতে বিস্ময় প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম।

বিবৃতিতে তিনি বলেন, বিএনপি মহাসচিবের এ বক্তব্যে জনগণ হতাশ হয়েছে। আমরা বিএনপি মহাসচিবের বক্তব্য প্রত্যাখ্যান করছি।

তিনি বলেন, জামায়াতে ইসলামী অতীতে প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে মজবুত ভূমিকা পালন করেছে। বর্তমান স্বৈরশাসকের বিরুদ্ধেও জামায়াত নিয়মতান্ত্রিকভাবে রাজপথে আন্দোলন করে যাচ্ছে। গত ১৫ বছরে জামায়াত সবচেয়ে বেশি নির্যাতিত এবং মজলুম। 

তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা ও এক দফার আন্দোলনের জন্য গোটা জাতি যখন ঐক্যবদ্ধ, তখন এ জাতীয় বক্তব্য সরকার বিরোধী আন্দোলনকে ক্ষতিগ্রস্ত করবে।

আমরা বিভ্রান্তিকর বক্তব্য প্রদান থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি এবং সরকার বিরোধী এক দফা আন্দোলন জোরদার করার জন্য সকল বিরোধী রাজনৈতিক দল ও সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান জামায়াতের এই দ্বিতীয় শীর্ষ নেতা।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়