Apan Desh | আপন দেশ

ভিসা ইন্টারভিউতে জরুরি যেসব কাগজপত্র রাখতে বললো মার্কিন দূতাবাস

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৩:০১, ২৮ নভেম্বর ২০২৬

আপডেট: ১৩:০১, ২৮ নভেম্বর ২০২৬

ভিসা ইন্টারভিউতে জরুরি যেসব কাগজপত্র রাখতে বললো মার্কিন দূতাবাস

ছবি : সংগৃহীত

মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা পেতে ইন্টারভিউয়ের সময় প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখা অত্যন্ত জরুরি। আবেদনকারীদের সুবিধার্থে ভিসা সাক্ষাৎকারের দিন কোন কোন নথি সঙ্গে রাখতে হবে, সে বিষয়ে নির্দেশনা দিয়েছে মার্কিন দূতাবাস। 

নির্ধারিত কাগজপত্র সঙ্গে না থাকলে ভিসা প্রক্রিয়ায় জটিলতা তৈরি হতে পারে। তাই ইন্টারভিউয়ের আগে প্রয়োজনীয় নথি প্রস্তুত রাখার পরামর্শ দেয়া হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) এক বার্তায় এ কথা জানানো হয়।

আরও পড়ুন <> জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

মার্কিন দূতাবাস জানিয়েছে, যুক্তরাষ্ট্রে ভ্রমণের সময় নিজের যাবতীয় খরচ বহনের মতো আর্থিক সামর্থ্য রয়েছে কি না, তা নিশ্চিত করতে হবে। ভ্রমণে অনাকাঙ্ক্ষিত কোনও বিঘ্ন ঘটলে বা জরুরি চিকিৎসার প্রয়োজন হলে সেই খরচ বহনের প্রস্তুতিও থাকতে হবে।

ভিসা ইন্টারভিউয়ের জন্য যথাযথ প্রস্তুতি নেয়ার কথা জানিয়ে মার্কিন দূতাবাস বলছে, যুক্তরাষ্ট্রে প্রবেশের পর জীবনযাপনের জন্য সরকারি সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়ার আশঙ্কা নেই, এমন প্রমাণস্বরূপ প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখতে হবে।

 

আপন দেশ/এমটিআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়