Apan Desh | আপন দেশ

নির্বাচন পদ্ধতি সংস্কার না করলে সহিংসতা বাড়বে: এবি পার্টি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:০৪, ১০ আগস্ট ২০২৬

নির্বাচন পদ্ধতি সংস্কার না করলে সহিংসতা বাড়বে: এবি পার্টি

ছবি: আপন দেশ

নির্বাচন পদ্ধতিতে সংস্কার না আনলে নির্বাচনী সহিংসতা ও অনিয়ম ভবিষ্যতে আরও অভিনব আকারে বাড়বে বলে জানিয়েছেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

তিনি বলেন, ২০২৬ এর নির্বাচনে প্রাণহানি সহিংসতা অন‍্য নির্বাচন গুলোর চেয়ে কম হয়েছে সত‍্য কিন্তু এর কৌশলগত ম‍্যানিপুলেশন নবরূপ লাভ করেছে।

সোমবার (১০ আগস্ট) সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ইপিডি (ইউরোপিয়ান পার্টনারশিপ ফর ডেমোক্রেসি) ও ‘অধিকার’ এর যৌথ আয়োজনে স্টেকহোল্ডার ডায়লগে তিনি এ কথা বলেন।

ডায়লগে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপি নেতা রুহুল কবির রিজভী, অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা শারমিন এস মুরশিদ, জামায়াতের এমপি ব‍্যারিস্টার নাজিব মোমেন ও মারদিয়া মমতাজ, এমপি ডা. মাহমুদা মিতু, এনসিপি নেত্রী মুনিরা শারমিন, নির্বাচন বিশেষজ্ঞ আব্দুল আলিম, অধিকারের ডিরেক্টর নাসিরুদ্দিন এলান, তাসকিন ফাহমিনা, ইপিডি’র প্রকল্প পরিচালক অ‍্যানাসতাসিয়া এস উইবাওয়াসহ বিভিন্ন স্টেকহোল্ডাররা বক্তব্য রাখেন। 

মজিবুর রহমান মঞ্জু ১২ ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচনের অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, কারা ক্ষমতায় আসবেন এটা যদি নির্বাচনের আগেই ধারণা তৈরি হয়ে যায় তাহলে নির্বাচন কতৃপক্ষ ও মাঠ প্রশাসন কোনভাবেই নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পারবেনা।

নির্বাচনে বিএনপি ও জামায়াত যে যেখানে পেরেছে প্রভাব বিস্তার করেছে বলে তিনি মনে করেন।

আরও পড়ুন <<>> ‘রাজনীতি স্বচ্ছ হওয়া উচিত, তাহলে গণতন্ত্রের গতি ফিরে আসবে’

তিনি বলেন, নির্বাচন পদ্ধতির পরিবর্তন ও সংস্কার প্রস্তাবনাগুলো বাস্তবায়ন না করলে আগামীতেও যে দলের যেখানে প্রভাব সেখানে ১৫ থেকে ২০ ভাগ শান্তিপূর্ণ ম‍্যানিপুলেশন প্রভাবশালীদের পক্ষে হবে। 

ক‍্যাম্পাসে সরকারী ছাত্রসংগঠনের সন্ত্রাস ও প্রভাব বিস্তারের চেষ্টা এবং বিরোধী ছাত্র সংগঠনগুলোর প্রতিরোধ প্রসঙ্গ টেনে তিনি বলেন, রক্তক্ষয়ী এ সংঘর্ষের চুড়ান্ত পরিণতি অতীতে কখনো ভাল হয়নি, ভবিষ্যতেও হবে না।

তিনি এ ব‍্যাপারে সমাধানমূলক পদক্ষেপ গ্রহণের জন্য সরকার ও বিরোধী দলের প্রতি আহবান জানান।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়