Apan Desh | আপন দেশ

এবি পার্টি

কুড়িগ্রামে এবি পার্টির জেলা-উপজেলা প্রতিনিধি সভা

কুড়িগ্রামে এবি পার্টির জেলা-উপজেলা প্রতিনিধি সভা

কুড়িগ্রামে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) জেলা ও উপজেলা প্রতিনিধিদের মতবিনিময় সভা হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৫টায় শহরের সবুজপাড়াস্থ দলের অস্থায়ী কার্যালয়ে এ সভা হয়। ​সভায় প্রধান অতিথির বক্তব্যে এবি পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া বলেন, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচারই হলো একটি কল্যাণমুখী রাষ্ট্রের মূল ভিত্তি। দেশজুড়ে জনগণের মৌলিক অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে এবি পার্টি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

০৮:২৬ পিএম, ২৪ অক্টোবর ২০২৬ শনিবার

এবি পার্টির নির্বাচনী কার্যালয় ভাঙচুর

এবি পার্টির নির্বাচনী কার্যালয় ভাঙচুর

বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও আমার বাংলাদেশ (এবি) পার্টির আসাদুজ্জামান ব্যারিস্টার ফুয়াদের নির্বাচনি কার্যালয় ভাঙচুর করা হয়েছে।   বুধবার (১১ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ইউনিয়নে এ ঘটনা ঘটে। বরিশাল জেলা এবি পার্টির সদস্য সচিব জিএম রাব্বী বলেন, ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে ঈগল প্রতীকে নির্বাচন করছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। বাবুগঞ্জের মাধবপাশা ইউনিয়নে তার নির্বাচনি কার্যালয় রয়েছে। বুধবার দুপুরে দলের নেতাকর্মীরা ওই কার্যালয়ে বসে আলোচনা করছিলেন। ওই সময় ৭-৮টি মোটরসাইকেলে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা কার্যালয়ে প্রবেশ করে এবি পার্টির নেতাকর্মীদের মারধর করেন। পরে কর্মীদের বের করে কার্যালয় ভাঙচুর করেন তারা।‎

০৯:৩৭ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৬ বুধবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement