তোফায়েল আহমেদ ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ: আ স ম রব
১৯৬৯-এর গণঅভ্যুত্থান, মহান মুক্তিযুদ্ধ এবং সশস্ত্র মুক্তি সংগ্রামে বিএলএফ-এর অন্যতম সংগঠক হিসেবে তোফায়েল আহমেদের ভূমিকা অপরসীম। তিনি বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ হয়ে থাকবে বলে জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব। সোমবার (০১ জুন) বর্ষীয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের মৃত্যুতে শোকপ্রকাশ করে তিনি এসব কথা বলেন। আবদুর রব বলেন, স্বাধীনতা, গণতন্ত্র, বাঙালির আত্মমর্যাদা ও জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার অবদান জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি ছিলেন সংগ্রামী রাজনৈতিক চেতনার এক বলিষ্ঠ কণ্ঠস্বর। তার প্রজ্ঞা, রাজনৈতিক দূরদর্শিতা, সাংগঠনিক দক্ষতা ও আপসহীন মনোভাব নতুন প্রজন্মের জন্য দীর্ঘদিন অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
০৯:০৩ পিএম, ১ জুন ২০২৬ সোমবার