Apan Desh | আপন দেশ

জাতীয় নির্বাচনে ব্যয়ের পরিমান জানালো জামায়াত ইসলামী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:৩৫, ১২ মে ২০২৬

আপডেট: ১৭:০১, ১২ মে ২০২৬

জাতীয় নির্বাচনে ব্যয়ের পরিমান জানালো জামায়াত ইসলামী

ফাইল ছবি, আপন দেশ

চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনি ব্যয়ের হিসেব জমা দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। এ নির্বাচনে দলটি ব্যয় করেছে মোট চার কোটি ৪৯ লাখ ৪৭ হাজার ৯৭২ টাকা। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সই করা ওই হিসাব বিবরণীতে ব্যয়ের বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে এ হিসাব জমা দিয়েছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। 

বিবরণী অনুযায়ী, ২২৫ প্রার্থীকে অনুদান হিসেবে দেয়া হয়েছে চার কোটি টাকা। দলটির নির্বাচনি ব্যয়ের খাত হিসেবে দেখানো হয়েছে ইশতেহার ডিজাইন ও ছাপা, সংবাদ সম্মেলন আয়োজন, আপ্যায়ন, নির্বাচনি সামগ্রী পরিবহন, কেন্দ্রীয় নেতৃবৃন্দের সফর এবং আইসিসিতে বিজ্ঞাপন।   

আরও পড়ুন<<>>সীমান্তে কাঁটাতারের বেড়া বিষয়ে আলোচনায় হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

হিসাব বিবরণীতে বলা হয়, নির্বাচনি প্রচারণায় ২০ লাখ ৯০ হাজার ৮২৭ টাকা, পরিবহন খাতে আট হাজার ৭০০ টাকা, জনসভা ও সফর বাবদ ১৪ লাখ ১৭ হাজার ৫৯৯ টাকা, স্টাফ খরচ দুই লাখ ৮৫ হাজার ৯০২ টাকা এবং আবাসন ও প্রশাসনিক খাতে ৯ লাখ ৪৪ হাজার ৯৪৪ টাকা ব্যয় করেছে দলটি। এছাড়া বিবিধ খরচ হিসেবে আরও দুই লাখ টাকা উল্লেখ করা হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬৮টি আসন পেয়েছিল, যা দলটির ইতিহাসে সর্বোচ্চ। এছাড়া জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের শরিক এনসিপি ছয়টি আসন পায়।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়