Apan Desh | আপন দেশ

তারেক রহমানের প্রতি মানুষ আস্থাশীল : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১০:১০, ২৬ মার্চ ২০২৬

তারেক রহমানের প্রতি মানুষ আস্থাশীল : মির্জা ফখরুল

ছবি : আপন দেশ

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি দেশের মানুষ আস্থাশীল বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘তিনি (তারেক রহমান) সুখী সমৃদ্ধ দেশ গড়বেন।’

বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘স্বাধীনতা দিবসে প্রথমেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করছি, যার আহ্বানে সবাই যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। সেই সঙ্গে স্মরণ করছি দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা বেগম খালেদা জিয়াকে, যিনি সে শুরু থেকে গণতন্ত্রের পক্ষে লড়াই করেছেন।’

বিএনপি মহাসচিব বলেন, ‘আজ আমরা অত্যন্ত সাহসী বোধ করছি। আমাদের নেতা তারেক রহমান নির্বাচনে জয়ী হয়ে আমাদের নেতৃত্ব দিচ্ছেন। নতুন একটি বাংলাদেশ গড়ার শপথ আমরা নিয়েছি। আমরা সে লক্ষ্যে আগামীর দিনগুলোতে বাংলাদেশকে একটি সত্যিকার অর্থেই সুখী-সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তুলতে কাজ করব। তারেক রহমানের প্রতি দেশের মানুষ আস্থাশীল। তিনি সুখী সমৃদ্ধ দেশ গড়বেন।’

তিনি বলেন, ‘গত ১৫-১৬ বছর ফ্যাসিস্টের জাতাকলে গণতন্ত্র চাপা পড়েছিল, তখন লড়াই করেছে দেশের মানুষ। ছাত্রজনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বিতাড়িত হয়েছে ফ্যাসিস্ট সরকার। আজ একটা ভিন্ন পরিবেশে আমরা স্বাধীনতা দিবস উদযাপন করছি। আজকে সম্পূর্ণ ফ্যাসিস্ট মুক্ত পরিবেশে স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে। আজকে একটাই দুঃখ স্বাধীনতার আরেকজন নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে নেই।’

আরও পড়ুন : স্বর্ণের দামে বড় পতন, আজ কত দামে বিক্রি হচ্ছে?

তিনি আরও বলেন, ‘তারেক রহমানের নতুন চিন্তাধারার ফসল হলো ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড। প্রধানমন্ত্রী যে কথা দিয়েছেন, সে লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন।’

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়