Apan Desh | আপন দেশ

আপনাদের ভালোবাসায় আমি কৃতজ্ঞ: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৬:৩২, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৬:৩২, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

আপনাদের ভালোবাসায় আমি কৃতজ্ঞ: তারেক রহমান

তারেক রহমান

নির্বাচনী ফলাফলে বিএনপির বিশাল বিজয়ের শুক্রবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে গুলশানে নিজ বাসভবন থেকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে বের হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি নেভি হেডকোয়ার্টার মসজিদে নামাজ আদায়ের জন্য যাওয়ার সময় তার বাসভবনের সামনে উৎসুক জনতার ভিড় দেখা যায়।

নামাজে যাওয়ার আগে কিছুক্ষণ গাড়ি থামিয়ে উপস্থিত জনতার সঙ্গে কথা বলেন তিনি। নিজেই গাড়ির দরজা খুলে বেরিয়ে কয়েকজনের পরিচয় জানতে চান তারেক রহমান। এ সময় জনতার মধ্য থেকে অনেকেই বলে ওঠেন, আমরা নতুন বাংলাদেশ গড়তে আপনার সঙ্গে থাকতে চাই।

জবাবে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান তারেক রহমান। তিনি বলেন, আমার প্রতি আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। আমার জন্য দোয়া করবেন। পরে তিনি মসজিদে গিয়ে জুমার নামাজ আদায় করেন।

কমিশন সচিবের দেয়া তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

ভোট প্রদানের হার: ৫৯.৪৪ শতাংশ।

ভোটের সময়: সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট।

নিরাপত্তা ব্যবস্থা: সেনাবাহিনী, বিজিবি, র‍্যাব ও পুলিশের সমন্বয়ে কয়েক স্তরের কঠোর নিরাপত্তা বলয় ছিল।

পর্যবেক্ষণ: বিদেশি পর্যবেক্ষক দলগুলো এই নির্বাচনকে সামগ্রিকভাবে ‘সন্তোষজনক’ ও ‘সুষ্ঠু’ বলে অভিহিত করেছে।

বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া বড় কোনো অপ্রীতিকর পরিস্থিতির খবর পাওয়া যায়নি। সচিব একে একটি ‘শান্তিপূর্ণ নির্বাচন’ হিসেবে বর্ণনা করেছেন।

দল ও জোটের প্রাপ্ত আসন

নির্বাচনের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠনের পথে এগিয়ে আছে। প্রাপ্ত আসনগুলোর বিন্যাস নিচে দেয়া হলো-

রাজনৈতিক দল/জোট

আসন সংখ্যা

বিএনপি

২০৯টি

বাংলাদেশ জামায়াতে ইসলামী

৬৮টি

স্বতন্ত্র

৭টি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

৬টি

বাংলাদেশ খেলাফত মজলিস

২নি

ইসলামী আন্দোলন বাংলাদেশ

১টি

গণঅধিকার পরিষদ

১টি

বিজেপি (বাংলাদেশ জাতীয় পার্টি)

১টি

গণসংহতি আন্দোলন

১টি

খেলাফত মজলিস

১টি

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়