Apan Desh | আপন দেশ

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন

‘নতুন বাংলাদেশের’ সঙ্গে প্রতারণা করা হয়েছে: নাহিদ ইসলাম

‘নতুন বাংলাদেশের’ সঙ্গে প্রতারণা করা হয়েছে: নাহিদ ইসলাম

জুলাই অভ্যুত্থানের শহীদের রক্ত আর জনআকাঙ্ক্ষাকে উপেক্ষা করে বর্তমান সরকার ও মন্ত্রিসভা গঠন করা হয়েছে। এ মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক ও জাতীয় সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তিনি বলেন, এর মাধ্যমে ‘নতুন বাংলাদেশের’ স্বপ্নের সঙ্গে প্রতারণা করা হয়েছে। তিনি বলেন, বিএনপির প্রায় ৬২ শতাংশ নির্বাচিত সংসদ সদস্যের কোনও না কোনওভাবে ঋণ রয়েছে, যার পরিমাণ হচ্ছে ১৮ হাজার ৮৬৮ কোটি টাকা। এটা হচ্ছে টিআইবির একটা রিপোর্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা বলছেন। কিন্তু তার নিজের মন্ত্রিসভা, সংসদ সদস্য, সে ঋণ তারা কবে পরিশোধ করবেন, বাংলাদেশের মানুষ জানতে চায়। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

০৩:৩৫ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার

মন্ত্রিসভার প্রথম বৈঠকে তারেক রহমান

মন্ত্রিসভার প্রথম বৈঠকে তারেক রহমান

শপথ নেয়ার পরদিন প্রথম বৈঠকে বসেছে মন্ত্রিসভা। এতে সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নতুন সরকারের প্রথম কার্যদিবস বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেলা ৩টায় সচিবালয়ের এক নম্বর ভবনে এ বৈঠক শুরু হয়। এদিনর বেলা ১২টা ৩৫ মিনিটে সরকারপ্রধান ওই ভবনে নিজের দফতেরে পৌঁছান। মন্ত্রিসভার বৈঠকের পর তিনি সচিবদের সঙ্গে বৈঠক করবেন। প্রধানমন্ত্রী ছাড়াও বিভিন্ন মন্ত্রণালয়ের নবনিযুক্ত মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা এদিন সচিবালয়ে আসেন। নিজ নিজ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে বেলা তিনটার আগমুহূর্তেই তারা সচিবালয়ের এক নম্বর ভবনে পৌঁছান।

০৪:১৮ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০২৬ বুধবার

আপনাদের ভালোবাসায় আমি কৃতজ্ঞ: তারেক রহমান

আপনাদের ভালোবাসায় আমি কৃতজ্ঞ: তারেক রহমান

নির্বাচনী ফলাফলে বিএনপির বিশাল বিজয়ের শুক্রবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে গুলশানে নিজ বাসভবন থেকে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে বের হন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি নেভি হেডকোয়ার্টার মসজিদে নামাজ আদায়ের জন্য যাওয়ার সময় তার বাসভবনের সামনে উৎসুক জনতার ভিড় দেখা যায়। নামাজে যাওয়ার আগে কিছুক্ষণ গাড়ি থামিয়ে উপস্থিত জনতার সঙ্গে কথা বলেন তিনি। নিজেই গাড়ির দরজা খুলে বেরিয়ে কয়েকজনের পরিচয় জানতে চান তারেক রহমান। এ সময় জনতার মধ্য থেকে অনেকেই বলে ওঠেন, আমরা নতুন বাংলাদেশ গড়তে আপনার সঙ্গে থাকতে চাই।

০৪:৩২ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২৬ শুক্রবার

ভোট দিয়ে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তারেক রহমান

ভোট দিয়ে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তারেক রহমান

ভোটাধিকার দিতে দিয়ে সন্তোষ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট প্রদান করেন তিনি।  ভোটদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জয়ের ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। তারেক রহমান বলেন, বিগত এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশের মানুষ এ দিনটির জন্য অপেক্ষা করছিলেন। তিনি আশা প্রকাশ করেন, স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে একটি নতুন গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা হবে। গত রাতের কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোরভাবে নিয়ন্ত্রণ করায় তিনি বিষয়টিকে আশাব্যঞ্জক বলে অভিহিত করেন। তারেক রহমান ভোটার ও নেতাকর্মীদের শেষ পর্যন্ত কেন্দ্রে অবস্থান করার আহবান জানিয়ে বলেন, মানুষ সারাদিন কেন্দ্রে থাকলে যেকোনো ষড়যন্ত্র রুখে দেয়া সম্ভব। নির্বাচনের ফলাফল নিয়ে তিনি বলেন, তিনি ও তার দল জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। সরকার গঠন করলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার কথা জানান তিনি। 

১০:২৫ এএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার

অতীত ভুলের জন্য দুঃখ প্রকাশ, ভোট চাইলেন তারেক রহমান

অতীত ভুলের জন্য দুঃখ প্রকাশ, ভোট চাইলেন তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী দিনে সরকার হবে জনগণের কাছে দায়বদ্ধ। রাষ্ট্র পরিচালনায় আপনাদের সমর্থন পেলে আগামী দিনে সরকার হবে জনগণের কাছে দায়বদ্ধ। দেশে দুর্নীতি নিয়ন্ত্রণে যতটা কঠোর হওয়া যায় বিএনপি সরকার ইনশাল্লাহ ততটাই কঠোর হবে। দেশে পুনরায় আইনের শাসন প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ। দেশবাসীর কাছে এটি আমার অঙ্গীকার। বিএনপির অঙ্গীকার। জাতীয় নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে সোমবার (০৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এ কথা বলেন তিনি।  ভাষণটি রাষ্ট্রীয় গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের মাধ্যমে সম্প্রচার করা হয়।

০৭:৫৪ পিএম, ৯ ফেব্রুয়ারি ২০২৬ সোমবার

লাখো মানুষের জনসমুদ্রে তারেক রহমানের রাজসিক প্রত্যাবর্তন

লাখো মানুষের জনসমুদ্রে তারেক রহমানের রাজসিক প্রত্যাবর্তন

রাজধানীর ৩০০ ফিট সড়ক যেন জনসমুদ্র। চারদিকে শুধু মানুষ আর মানুষ। তিল ধারণের ঠাঁই নেই কোথাও। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে এ বিশাল জমায়েত হয়েছে। দীর্ঘ ১৭ বছরের নির্বাসন কাটিয়ে তিনি আজ প্রিয় মাতৃভূমিতে পা রাখেন। তারেক রহমান বুধবার (২৪ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর ছাড়েন। তিনি বাংলাদেশ বিমান-এর একটি ফ্লাইটে রওনা হন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১২টায় তিনি ঢাকায় পৌঁছান। ঢাকা আসার পথে বিমানটি সিলেটে যাত্রাবিরতি করে। প্রিয় নেতাকে এক নজর দেখতে সকাল থেকেই বিমানবন্দরের বাইরে হাজার হাজার মানুষ ভিড় করেন। কুড়িল বিশ্বরোড থেকে শুরু করে ৩০০ ফিট পর্যন্ত পুরো এলাকা ছিল উৎসবের কেন্দ্রবিন্দু। দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা আসেন। বরিশাল, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা ও ময়মনসিংহ থেকে বিশেষ ট্রেনে কর্মীরা ঢাকায় পৌঁছান। অনেকেই আগের দিন রাতে এসে খোলা আকাশের নিচে রাত কাটিয়েছেন। সবার মুখে একটাই স্লোগান— ‘লিডার আসছেন’।

১০:১৩ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার

গুলশানের বাসায় পৌঁছালেন তারেক রহমান

গুলশানের বাসায় পৌঁছালেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গুলশানের বাসায় পৌঁছেছেন। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত ৮টা ২৫ মিনিটের দিকে তাকে বহনকারী গাড়িটি গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়ির সামনে আসে। গাড়ি থেকে নেমে বাড়ির ভেতরে প্রবেশ করেন তারেক রহমান। এ সময় তার সঙ্গে স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান ছিলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের জন্য গুলশান অ্যাভিনিউর ১৯৬ নম্বর বাড়িটি আগেই প্রস্তুত করা ছিল। সেখানে থাকবেন তিনি। ১৯৬ নম্বর বাড়িটি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দীর্ঘদিনের বাসভবন ‘ফিরোজা’র পাশে অবস্থিত।

০৯:০৫ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার

তারেক রহমানের দেশে ফেরা গণতান্ত্রিক লড়াইয়েরই ইতিবাচক প্রতিফলন: নাহিদ 

তারেক রহমানের দেশে ফেরা গণতান্ত্রিক লড়াইয়েরই ইতিবাচক প্রতিফলন: নাহিদ 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামের এক বড় বিজয় হিসেবে দেখছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহবায়ক নাহিদ ইসলাম বলেন, এ ফেরা দেশে আইনের শাসন প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ ধাপ। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।  নাহিদ ইসলাম বলেন, দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একজন বাংলাদেশি নাগরিক ও রাজনৈতিক নেতার নিজভূমিতে ফেরার এ অধিকারটি পুনরুদ্ধার হওয়া আমাদের গণতান্ত্রিক লড়াইয়েরই একটি ইতিবাচক প্রতিফলন।  তিনি বলেন, তারেক রহমান ও তার পরিবার রাজনৈতিক ভিন্নমতের কারণে রাষ্ট্রীয় নির্যাতনের শিকার হয়েছিলেন এবং তাকে দীর্ঘ সময় নির্বাসিত থাকতে হয়েছে। হাজারো শহিদের রক্তদানের মধ্য দিয়ে গণঅভ্যুত্থানের ফলে এমন প্রেক্ষাপট তৈরি হয়েছে, যেখানে তিনি ও তার পরিবার দেশে ফিরে আসতে পেরেছেন। 

০৭:৪২ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার

তারেক রহমানের পরিকল্পনার দিকে নজর রাখবে জামায়াত: শফিকুর রহমান

তারেক রহমানের পরিকল্পনার দিকে নজর রাখবে জামায়াত: শফিকুর রহমান

দীর্ঘ ১৭ বছরের নির্বাসন কাটিয়ে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এ স্বদেশ প্রত্যাবর্তনকে ইতিবাচক হিসেবে দেখছে জামায়াতে ইসলামী। তবে তার আগামী দিনের রাজনৈতিক পরিকল্পনা ও ভূমিকার দিকে নিবিড় নজর রাখবে দলটি। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দলটির আমীর ডা. শফিকুর রহমান বিবিসি বাংলাকে এ কথা বলেন। ফিকুর রহমান বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ঐক্যের ব্যাপারে তারেক রহমান কী ভূমিকা রাখেন, অথবা কী পরিকল্পনা আছে তার ও  বাস্তবায়ন কিভাবে করবেন—এসব বিষয়ে জামায়াত নজর রাখবে। জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারও বলেন, তিনিও ইতিবাচক হিসেবে দেখেন তারেত রহমানের দেশে ফেরার ঘটনাটিকে। তারেক রহমান কিভাবে ভূমিকা রাখেন, তার ওপর নির্ভর করে জাতীয় রাজনীতিতে তার অবস্থান তৈরি হবে।

০৭:১১ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার

‘তারেক রহমানের প্রত্যাবর্তন রাজনীতিতে ইতিবাচক প্রভাব রাখবে’

‘তারেক রহমানের প্রত্যাবর্তন রাজনীতিতে ইতিবাচক প্রভাব রাখবে’

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফিরেছেন। তাকে স্বাগত জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও পীর চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি আশা প্রকাশ করেন, তারেক রহমানের এ প্রত্যাবর্তন দেশের বর্তমান রাজনৈতিক অস্থিরতা দূর করতে ও একটি সুস্থ ধারার রাজনীতি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পীর চরমোনাই বলেন, দেশের রাজনীতিতে বর্তমানে এক ধরণের অস্থিরতা বিরাজ করছে। বিশেষ করে বিএনপির মতো একটি বৃহৎ দল দীর্ঘদিন সরাসরি নেতৃত্ব থেকে বঞ্চিত ছিল। তারেক রহমানের আগমনে সে রাজনৈতিক শূন্যতা পূরণ হবে। তিনি বলেন, ১৭ বছর পর তারেক রহমানের আগমনের মর্মে আরেকটি নির্মম সত্য আছে, সেটা হলো সহিংস ও প্রতিহিংসার রাজনীতি। পতিত ফ্যাসিস্টের প্রতিহিংসার শিকার হয়ে তাকে নির্বাসনে থাকতে হয়েছে। জুলাই অভ্যত্থানের পরে বাংলাদেশের রাজনীতি থেকে প্রতিহিংসা চিরতরে উৎখাত হোক সে প্রচেষ্টা তারেক রহমানসহ আমাদের সকলের চালিয়ে যেতে হবে। আশা করি তারেক রহমান দেশের রাজনৈতিক সংস্কৃতির সুস্থ্যতায় অবদান রাখবেন।

০৭:০৪ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার

তারেক রহমানকে সমর্থন জানিয়ে দল ছাড়লেন এনসিপি নেতা

তারেক রহমানকে সমর্থন জানিয়ে দল ছাড়লেন এনসিপি নেতা

তারেক রহমানকে সমর্থন জানিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন দলটির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ও চট্টগ্রাম-১৬ সংসদীয় আসন (বাঁশখালী) থেকে সংসদ সদস্য পদপ্রার্থী মীর আরশাদুল হক। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক দীর্ঘ স্ট্যাটাসে তিনি এনসিপির সব পদ ও দায়িত্ব থেকে নিজেকে প্রত্যাহার করার পাশাপাশি দল থেকে পদত্যাগের ঘোষণা দেন। একই সঙ্গে চট্টগ্রাম-১৬ আসনে এনসিপির প্রার্থী হিসেবেও তিনি আর নির্বাচনে অংশ নেবেন না বলে জানান। ফেসবুক আইডিতে দেয়া পোস্টে মীর আরশাদুল হক জানিয়েছেন, তিনি জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব, নির্বাহী কাউন্সিল সদস্য, মিডিয়া সেল ও শৃঙ্খলা কমিটির সদস্য, পরিবেশ সেলের প্রধান, চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়কারীসহ অন্যান্য সব দায়িত্ব ও পদ থেকে নিজেকে প্রত্যাহার করে নিচ্ছেন। এ মুহূর্তে এনসিপি থেকে পদত্যাগ করছেন।

০৬:১৯ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার

তরুণ প্রজন্মকেই আগামীর নেতৃত্ব নিতে হবে: তারেক রহমান

তরুণ প্রজন্মকেই আগামীর নেতৃত্ব নিতে হবে: তারেক রহমান

বিপিএল শুরু হতে ২৪ ঘণ্টাও বাকি নেই। এরই মাঝে একের পর এক নাটকীয়তায় মেতেছে ফ্র্যাঞ্চাইজিগুলো। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালটা শুরু হয়েছিল চট্টগ্রাম র‌য়্যালসের মালিকানা পরিবর্তন নিয়ে। দুপুর না হতেই নেতিবাচক খবরের শিরোনামে নোয়াখালী এক্সপ্রেস। নানা অব্যবস্থাপনার জন্য ক্ষোভ জানিয়ে দলীয় অনুশীলন ছেড়ে যান দুই কোচ খালেদ মাহমুদ সুজন ও তালহা জুবায়ের।  পরবর্তীতে তারা সিএনজিতে করে মাঠ ত্যাগ করেন। সুজন নোয়াখালীর প্রধান কোচ ও তালহা বোলিং কোচ। পরবর্তীতে হোটেল থেকে ব্যাগ গুছিয়ে তারা ঢাকা ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। কেটে ফেলেছেন বিমানের টিকিটও। তালহা জুবায়ের ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

০৪:৩০ পিএম, ২৫ ডিসেম্বর ২০২৫ বৃহস্পতিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement