Apan Desh | আপন দেশ

ফ্যাসিবাদের প্রতিষ্ঠাতারা কেন ধরাছোঁয়ার বাইরে: রিজভী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২২:১২, ২৫ এপ্রিল ২০২৫

ফ্যাসিবাদের প্রতিষ্ঠাতারা কেন ধরাছোঁয়ার বাইরে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী

যাদের কারণে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছিল, তারা আজও ধরাছোঁয়ার বাইরে। যারা দেশের সকল প্রতিষ্ঠানকে ভেঙে দিয়ে ফ্যাসিবাদকে চিরস্থায়ী করার জন্য শেখ হাসিনার পক্ষে কাজ করেছে তাদের এখনও কেনো গ্রেফতার করা হয়নি। বলেছেন, বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

শুক্রবার (২৫ এপ্রিল) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবদুল্লাহ বিন জাহিদের ক্যান্সার আক্রান্ত ছোট ভাই মাহমুদুল্লাহ বিন জিসানের চিকিৎসা ও অপারেশনের জন্য আর্থিক সহায়তার দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

‘আমরা বিএনপি পরিবার’ এর মাধ্যমে আর্থিক সহায়তা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

রিজভী বলেন, বিএনপির মানবিক শাখা হিসেবে কাজ করছে ‘আমরা বিএনপি পরিবার’। সুখে দুঃখে আমরা যেন অসহায় পরিবার গুলোর পাশে থাকতে পারি।

আরওপড়ুন<<>>গণভোটে আ.লীগকে চিরতরে বিদায়ের দাবি

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব প্রশ্ন করে বলেন, কেন বিচারপতি খায়রুল হক এখনও গ্রেফতার হয়নি? তিনিই একমাত্র ব্যক্তি যিনি গণতন্ত্রের ধারাবাহিকতা বন্ধ করে শেখ হাসিনাকে এক ভয়ঙ্কর রাক্ষসী, ফ্যাসিবাদ, নাৎসিবাদ তৈরির সুযোগ দিয়েছিলেন।

তিনি বলেন, জাহিদ হত্যাকাণ্ড, আবু সাঈদ হত্যাকাণ্ড- এ সমস্ত কিশোর-তরুণ যাদের বুকের তাজা রক্ত ঝরে গেল শেখ হাসিনার র‍্যাব, পুলিশ, আইন-শৃঙ্খলা বাহিনীর গুলিতে; এর জন্য দায়ী তো খায়রুল হকও।

বিএনপির এ নেতা বলেন, বিএনপির নেতাকর্মীদের ওপর ৬০ লাখ মামলা দেয়া হয়েছে। এর মধ্যেই আবার ফ্যাসিবাদের কন্ঠ শুনতে পাই। ফ্যাসিবাদের অনেকেই এখনও গ্রেফতারের আওতার বাইরে। মিথ্যা মামলায় যারা খালেদা জিয়াকে সাজা দিয়েছে তারাও ধরাছোয়ার বাইরে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, আমরা বিএনপি পরিবার এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, বিএনপির যুগ্ম- মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, কোষাধক্ষ্য এম রশিদুজ্জামান মিল্লাত, গাজীপুর জেলা বিএনপির আহবায়ক ফজলুল হক মিলন, সংগঠনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মোস্তফা-ই জামান সেলিম, সদস্য নাজমুল হাসান প্রমুখ।

আপন দেশ/এমএইচ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহবান প্রধানমন্ত্রীর গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশিসহ উদ্ধার ২৬ সরকার গঠনের পর প্রথমবার নয়া পল্টনে তারেক রহমান মামুন খালেদ দম্পতির বিরুদ্ধে মামলা করতে পারছে না দুদক স্বরাষ্ট্রমন্ত্রীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ৬ ঘণ্টার ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম ইরানে স্থল মাইন বসাচ্ছে যুক্তরাষ্ট্র! নয়াপল্টনে আসছেন তারেক রহমান দেশের সব পেট্রোল পাম্পে ‘ট্যাগ অফিসার’ নিয়োগ দেবে সরকার লম্বা ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার শাহ আমানতে আরও ৭ ফ্লাইট বাতিল বাড়ল সোনার দাম যে ১৫ জেলায় হতে পারে বজ্রবৃষ্টি কিংবদন্তি গলফার টাইগার উডস গ্রেফতার সৌদির মার্কিন বিমান ঘাঁটিতে ইরানের হামলা যুক্তরাষ্ট্রজুড়ে ট্রাম্পের বিরুদ্ধে নজিরবিহীন বিক্ষোভের ডাক