Apan Desh | আপন দেশ

‘শেখ হাসিনার পতনের পর ইসকনের আন্দোলন পক্ষপাতমূলক’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:১৫, ২৯ নভেম্বর ২০২৪

‘শেখ হাসিনার পতনের পর ইসকনের আন্দোলন পক্ষপাতমূলক’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ছবি: সংগৃহীত

শেখ হাসিনার পতনের পরই ইসকনের আন্দোলন ও ভারতের বিবৃতি পক্ষপাতমূলক। এমন অভিযোগ করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। ষড়যন্ত্র রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

শুক্রবার (২৯ নভেম্বর) সকালে বাংলাদেশ খেলাফত আন্দোলনের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জাতীয় প্রেসক্লাবের আলোচনায় যোগ দিয়ে তিনি এ অভিযোগ করেন।

নজরুল ইসলাম খান বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে যোগাযোগ রক্ষার মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে অশুভ শক্তি মোকাবেলা করতে হবে। প্রতিপক্ষকে দুর্বল ভাবলে ভুল হবে বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, পতিত স্বৈরাচার নানা কৌশলে বিশৃঙ্খলার চেষ্টা করছে। ইসকন ইস্যুতে বিবৃতি দেয়ায় ভারতেরও সমালোচনা করেন বিএনপির এ জ্যেষ্ঠ নেতা।

আপন দেশ/কেএইচ

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

জামায়াত আমীরের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ নির্বাচন পরবর্তী সহিংসতা ঠেকাতে কঠোর আইনশৃঙ্খলা বাহিনী আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত হবে: ইসি আনোয়ারুল মন্ত্রিপরিষদ সচিবের নিয়োগ বাতিলের কারণ জানালেন প্রেস সচিব নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ভারতসহ আমন্ত্রণ পেল যেসব দেশ ছায়া মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি নিচ্ছে এনসিপি নাইজেরিয়ায় প্রত্যন্ত গ্রামে হামলা, নিহত ৩২ স্বর্ণ-রুপার আজকের বাজারদর জেনে নিন যেখানে আঘাত আসবে সেখানেই প্রতিরোধ : জামায়াত আমীর দেশ ছাড়ার বিষয়ে মুখ খুললেন ফয়েজ আহমদ তৈয়্যব তারেক রহমানকে ‘প্রকাশক ঐক্যের’ খোলা চিঠি বঙ্গভবনে নয়, নতুন মন্ত্রিসভার শপথ হবে অন্য জায়গায় যে কারণে তারেক রহমানের শপথ অনুষ্ঠানে আসছেন না মোদি