Apan Desh | আপন দেশ

আ.লীগের আজকের সমাবেশ স্থগিত, হবে ১৪ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩৬, ৭ অক্টোবর ২০২৩

আ.লীগের আজকের সমাবেশ স্থগিত, হবে ১৪ অক্টোবর

ফাইল ছবি

রাজধানীর কাওলা এলাকায় আজকের (শনিবার) পূর্বনির্ধারিত সমাবেশ পিছিয়ে ১৪ অক্টোবর করার সিদ্ধান্ত নিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

ঢাকা (উত্তর) আওয়ামী লীগের দফতর সম্পাদক উইলিয়াম প্রলয় সমাদ্দার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দলীয় সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এয়ারপোর্ট সংলগ্ন কাওলা এলাকায় সিভিল এভিয়েশন মাঠে এ সমাবেশের আয়োজনে ছিল ঢাকা (উত্তর) আওয়ামী লীগ।

ঢাকা (উত্তর) আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৪ অক্টোবর দুপুর ২টায় একই স্থানে সমাবেশ অনুষ্ঠিত হবে।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

যুদ্ধের প্রভাব মোকাবেলায় রোডম্যাপহীন বাংলাদেশ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি কর্মচারীদের ১১ নির্দেশনা ওয়ান ইলেভেনের কেউ ছাড় পাবে না: চিফ প্রসিকিউটর ৬০৪ কোটি টাকার হামের টিকা কিনবে সরকার ফাঁসির মঞ্চ থেকে সংসদে আসা বিরল ঘটনা: ডেপুটি স্পিকার ইরানি হামলায় গোয়েন্দা বিমান হারাল যুক্তরাষ্ট্র ফের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী ভূমধ্যসাগরে খাবারের অভাবে মারা যান সুনামগঞ্জের ১০ জন সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান সচিবালয়ের বিভিন্ন দফতরে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন ইরানের পক্ষে ইসরায়েলে দ্বিতীয় দফা ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের ঢাকা ও আশপাশের এলাকায় তাপমাত্রা বাড়তে পারে ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ৩ কোটি ৩১ লাখ টাকা টোল আদায়