Apan Desh | আপন দেশ

ঢাকায় আজ শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:৫২, ২৫ আগস্ট ২০২৩

ঢাকায় আজ শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ

ফাইল ছবি

ঢাকায় ‘শান্তি সমাবেশের’ কর্মসূচি নিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। শুক্রবার (২৫ আগস্ট) বেলা তিনটায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ হবে।

বৃহস্পতিবার ( ২৪আগস্ট) রাতে দলটির পক্ষ থেকে গণমাধ্যমে এক সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে এই সমাবেশের কর্মসূচির কথা জানানো হয়েছে।

আজ ঢাকায় ‘কালো পতাকা’ গণমিছিল করবে বিএনপিসহ সরকারবিরোধী আন্দোলনকারী দলগুলো। ঢাকায় আওয়ামী লীগ আবার শান্তি সমাবেশের কর্মসূচি নিয়েছে।

ক্ষমতাসীন দলটির নেতারা বলেছে তাদের এই সমাবেশ পাল্টা কর্মসূচি নয়। আওয়ামী লীগ নেতারা বলছেন, তারা ‘সন্ত্রাস ও নৈরাজ্য’ সৃষ্টির চেষ্টার বিরুদ্ধে এই সমাবেশ করবেন।

আপন দেশ/এবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

যুদ্ধের প্রভাব মোকাবেলায় রোডম্যাপহীন বাংলাদেশ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি কর্মচারীদের ১১ নির্দেশনা ওয়ান ইলেভেনের কেউ ছাড় পাবে না: চিফ প্রসিকিউটর ৬০৪ কোটি টাকার হামের টিকা কিনবে সরকার ফাঁসির মঞ্চ থেকে সংসদে আসা বিরল ঘটনা: ডেপুটি স্পিকার ইরানি হামলায় গোয়েন্দা বিমান হারাল যুক্তরাষ্ট্র ফের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী ভূমধ্যসাগরে খাবারের অভাবে মারা যান সুনামগঞ্জের ১০ জন সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান সচিবালয়ের বিভিন্ন দফতরে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন ইরানের পক্ষে ইসরায়েলে দ্বিতীয় দফা ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের ঢাকা ও আশপাশের এলাকায় তাপমাত্রা বাড়তে পারে ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ৩ কোটি ৩১ লাখ টাকা টোল আদায়