ফাইল ছবি
আগামী ৩০ নভেম্বরের পর থেকে কলকাতা ও শিলিগুড়ির বাংলাদেশ ভিসা সেন্টারে আবেদন না করার আহবান জানানো হয়েছে। কলকাতার বাংলাদেশ উপ-হাইকমিশন থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ আহবান জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সরকারের সঙ্গে ডিইউ ডিজিটাল গ্লোবাল লিমিটেডের ভিসা আউটসোর্সিং সেবা-সংক্রান্ত চুক্তির মেয়াদ আগামী ৩০ নভেম্বর শেষ হচ্ছে। বাংলাদেশ সরকার চুক্তিটি আর নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে।
এ পরিপ্রেক্ষিতে ডিইউ ডিজিটাল গ্লোবাল লিমিটেডের পরিচালনায় কলকাতা ও শিলিগুড়িতে অবস্থিত বাংলাদেশ ভিসা আবেদন কেন্দ্রগুলো আগামী ৩০ নভেম্বরের পর থেকে আর কার্যক্রম পরিচালনা করবে না।
আরও পড়ুন <<>> বাংলাদেশের জন্ম ইতিহাসের সঙ্গে সশস্ত্র বাহিনী জড়িত: প্রধানমন্ত্রী
বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সবাইকে এবং সব ধরনের ভিসার আবেদনপ্রার্থীদের ৩০ নভেম্বরের পর এসব কেন্দ্রে আবেদন জমা না দেয়ার অনুরোধ জানানো হয়েছে।
এদিকে, নতুন ভিসা আবেদন কেন্দ্রের নাম ও ঠিকানা শিগগিরই পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































