Apan Desh | আপন দেশ

বিচার

বিচারের দাবিতে রাঙামাটিতে পাকুয়াখালী গণহত্যা দিবস পালিত

বিচারের দাবিতে রাঙামাটিতে পাকুয়াখালী গণহত্যা দিবস পালিত

রাঙামাটির লংগদু উপজেলায় পাকুয়াখালী গণহত্যা দিবস পালিত হয়েছে। বুধবার (০৯ সেপ্টেম্বর) সকালে পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি)  লংগদু উপজেলা শাখার উদ্যাগে এ দিবস পালন করা হয়। দিনের শুরুতে শোক র‌্যালি করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান সড়ক ঘুরে আসে। এরপর নিহতদের গণকবরের সামনে দোয়া, মুনাজাত ও শোকসভা হয়। শোকসভায় সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ পিসিসিপি লংগদু উপজেলার সহ-সভাপতি মো. মামুনুল ইসলাম। সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মো. মনির হোসেন। এতে বক্তব্য রাখেন, সংগঠনটির প্রচার সম্পাদক জাহিদ বিন খালিল, লংগদু সদর ইউনিয়নের সভাপতি মো. নাসির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম হৃদয়, সহ-সভাপতি নাজমুল ইসলাম মাইনী মুখ ইউনিয়ন সভাপতি মো. শরিফুল ইসলামসহ উপজেলা নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও ভুক্তভোগী পরিবার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। 

০৪:২৭ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২৬ বুধবার

শাপলা চত্বরে গণহত্যার বিচার অগ্রাধিকার ভিত্তিতে হবে: চিফ প্রসিকিউটর

শাপলা চত্বরে গণহত্যার বিচার অগ্রাধিকার ভিত্তিতে হবে: চিফ প্রসিকিউটর

শাপলা চত্বর হত্যাকাণ্ডে করা মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার অগ্রাধিকারের ভিত্তিতে দ্রুত শেষ করার চেষ্টা করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। বুধবার (০৩ সেপ্টেম্বর) ট্রাইব্যুনালে নিজ কার্যালয়ের সংবাদ সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। চিফ প্রসিকিউটর বলেন, এ মামলায় ১১ জন আসামি কারাগারে রয়েছেন। আর পলাতক আছেন ৩০ জন। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। ওই পরোয়ানামূলে তাদের নিজ নিজ ঠিকানায় গিয়েও পাওয়া যায়নি। তাই পরবর্তী পদক্ষেপ হিসেবে দুটি জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। এসব কার্যক্রমের পরই বিচারকার্য শুরু হবে।

০৬:০৪ পিএম, ৩ সেপ্টেম্বর ২০২৬ বৃহস্পতিবার

বিচার লম্বা হওয়া মানেই অন্যায়ের পক্ষ নেয়া: আমীর

বিচার লম্বা হওয়া মানেই অন্যায়ের পক্ষ নেয়া: আমীর

আত্মস্বীকৃত ধর্ষণকারী ও হত্যাকারীদের বিচার লম্বা হওয়া মানেই অন্যায়ের পক্ষ নেয়া বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। তিনি বলেন, এ ধরনের ঘৃণ্য ও বর্বরোচিত কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের কোনওভাবেই ছাড় দেয়া যাবে না। সোমবার (০১ জুন) বিকেলে পবিত্র হজ পালন শেষে দেশে ফেরেন জামায়াতের আমীর। এরপর মিরপুরে ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার শিশু রামিসার পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে  তিনি এ কথা বলেন। ডা. শফিকুর রহমান বলেন, ১৯ মে রামিসা হত্যাকাণ্ড হয়েছে। সেদিন দিবাগত রাতেই আমি হজের সফর শুরু করি। ওই সময়ই নৃশংস এ ঘটনা ঘটেছে। আমার সহকর্মীদের অনুরোধ করেছিলাম, আমরা সবাই সেখানে যাব, তাদের সান্ত্বনা দেব এবং তাদের কষ্টের অংশীদার হব।

০৯:৩৯ পিএম, ১ জুন ২০২৬ সোমবার

বিচার দ্রুত হলে মানুষের আস্থা ফিরে আসবে: অ্যাটর্নি জেনারেল

বিচার দ্রুত হলে মানুষের আস্থা ফিরে আসবে: অ্যাটর্নি জেনারেল

বিচার দ্রুত হলে বিচার ব্যবস্থার প্রতি দেশের মানুষের আস্থা ফিরে আসবে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। বৃহস্পতিবার (২১ মে) রাজধানীর পল্লবীতে সাত বছর বয়সী শিশু রামিসা আক্তারকে নৃশংসভাবে হত্যার বিচার প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অ্যাটর্নি জেনারেল এ কথা বলেন। এ সময় অ্যাটর্নি জেনারেল বলেন, দ্রুত বিচার প্রাপ্তি যে কোনো নাগরিকের মৌলিক অধিকারের অন্তর্ভুক্ত বিষয়। আমি মনে করি, এ রকম একটা নির্মম ঘটনার বিচার যত দ্রুত সম্ভব হবে। বিচার ও বিচার ব্যবস্থার প্রতি দেশের মানুষের আস্থা ততো ফিরে আসবে।

০৫:৫৯ পিএম, ২১ মে ২০২৬ বৃহস্পতিবার

ডা. দীপু মনি-মোজাম্মেল বাবু-রূপাকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

ডা. দীপু মনি-মোজাম্মেল বাবু-রূপাকে ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

সাংবাদিক ফারজানা রূপা, মোজাম্মেল বাবু এবং সাবেক মন্ত্রী ডা. দীপু মনিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেয়া হয়েছে। রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামের মহাসমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় তাদের হাজির করার নির্দেশ দেয়া হয়েছে। বৃহস্পতিবার (০৭ মে) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর সদস্য বিচারপতি মো. শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল এ নির্দেশ দেন। প্যানেলের অপর সদস্য বিচারক মো. মহিতুল হক এনাম চৌধুরী। এদিন ট্রাইব্যুনালে সাবেক মন্ত্রী ডা. দীপু মনি, সাংবাদিক ফারজানা রুপা ও মোজাম্মেল বাবুর বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট ইস্যুর আবেদন করে প্রসিকিউশন। ট্রাইব্যুনালে প্রসিকিউটর গাজী এমএইচ তামিম বলেন, ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হত্যাযজ্ঞের সময় পররাষ্ট্রমন্ত্রী ছিলেন দীপু মনি। ওই দিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা একদল উশৃঙ্খল মানুষকে নির্মূল করেছেন বলে আন্তর্জাতিকভাবে প্রচার করেন তিনি।

০২:২৬ পিএম, ৭ মে ২০২৬ বৃহস্পতিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement