ছবি: সংগৃহীত
নয় দিনের সরকারি সফরে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।
রোববার (০৪ অক্টোবর) সকালে তিনি ঢাকা থেকে এ সরকারি সফরের উদ্দেশে রওনা হন।
আরও পড়ুন: সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথি হামলার নিন্দা বাংলাদেশের
অস্ট্রেলিয়া সফর শেষে সেনাবাহিনী প্রধান যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে যাবেন। সেখানে তিনি ‘Association of the US Army (AUSA) Annual Meeting and Exposition’-এ যোগদান করবেন।
নয় দিনের এই সফরে সেনাবাহিনী প্রধান অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করবেন। একই সঙ্গে তিনি উভয় দেশের বিভিন্ন সামরিক স্থাপনা পরিদর্শন করবেন।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































