Apan Desh | আপন দেশ

কৃষি কর্মকর্তা

কৃষি সম্প্রসারণ অধিদফতরের ২৯ কর্মকর্তার পদোন্নতি

কৃষি সম্প্রসারণ অধিদফতরের ২৯ কর্মকর্তার পদোন্নতি

বিসিএস (কৃষি) ক্যাডারভুক্ত কৃষি সম্প্রসারণ অধিদফতরের ২৯ কর্মকর্তাকে অতিরিক্ত কৃষি অফিসার ও সমমান পদে পদোন্নতি দিয়েছে সরকার। যাদের জাতীয় বেতন স্কেল-২০১৫-এর ৬ষ্ঠ গ্রেডে উন্নিত হবে। কৃষি মন্ত্রণালয়ের সম্প্রসারণ-১ শাখা থেকে সম্প্রতি জারি করা এক প্রজ্ঞাপনে এ পদোন্নতি দেয়া হয়। মন্ত্রণালয়ের বিভাগীয় নিয়োগ ও পদোন্নতি কমিটির বুধবারের (০২ সেপ্টেম্বর) সভার সুপারিশের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা ৩৫,০০০ থেকে ৬৭,০১০ টাকা বেতন স্কেলের ৬ষ্ঠ গ্রেডে সিনিয়র স্কেলে পদোন্নতি পেয়েছেন। পদোন্নতিপ্রাপ্তদের মধ্যে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, উদ্যানতত্ত্ববিদ এবং কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের প্রশিক্ষক রয়েছেন।

০৬:১৯ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার

কৃষিবিদ ইনস্টিটিশনের প্রশাসকের অপসারণ-একতরফা তফসিল বাতিলের দাবি

কৃষিবিদ ইনস্টিটিশনের প্রশাসকের অপসারণ-একতরফা তফসিল বাতিলের দাবি

কৃষিবিদদের জাতীয় সংগঠন কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি)-এ বিক্ষোভ করেছেন কৃষিবিদরা। তাদের দাবি, কেআইবির প্রশাসক আব্দুর রব খানের অপসারণ, একতরফাভাবে গঠিত নির্বাচন কমিশন ও ঘোষিত তফসিল বাতিল করতে হবে। সোমবার (২০ অক্টোবর) রাজধানীর খামারবাড়ি সড়কে অবস্থিত কেআইবি কমপ্লেক্সের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে একটি বিক্ষোভ মিছিল খামারবাড়ি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশে বক্তারা প্রশাসকের বিরুদ্ধে নানা অভিযোগ তুলে বলেন, বর্তমান প্রশাসক দায়িত্ব পাওয়ার পর থেকেই নানা অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির আশ্রয় নিচ্ছেন। তিনি নিজের পছন্দের লোকদের অনিয়মভাবে নিয়োগ দিয়েছেন। যা কেআইবির বিধি-বিধানের পরিপন্থি। বক্তারা কেআইবির স্বার্থে তার অপসারণ দাবি করেন।

০৮:৩৪ পিএম, ২০ অক্টোবর ২০২৫ সোমবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement