Apan Desh | আপন দেশ

সৌদিতে মানবপাচারের অভিযোগে গ্রেফতার ৫

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:৫৬, ২৪ আগস্ট ২০২৬

আপডেট: ১৯:৩৭, ২৪ আগস্ট ২০২৬

সৌদিতে মানবপাচারের অভিযোগে গ্রেফতার ৫

ছবি: আপন দেশ

সৌদি আরবে মানবপাচারের অভিযোগে অভিবাসী চোরাচালান চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। ড্রাইভিং ভিসায় মাসিক ২ হাজার ৫০০ রিয়াল বেতনে চাকরির প্রলোভন দেখিয়ে চক্রটি প্রতারণা করে আসছিল।

এসময় তাদের কাছ থেকে ৫১টি বাংলাদেশি পাসপোর্ট, তিনটি স্মার্টফোন ও কয়েকটি রেজিস্ট্রার উদ্ধার করা হয়েছে।

রোববার (২৩ আগস্ট) বিকেলে রাজধানীর বনানী থানার সৈনিক ক্লাব এলাকা থেকে সিআইডির মানবপাচার শাখা তাদের গ্রেফতার করে।

গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. শামীম (৪০), মো. রুহুল আমিন (২৪), মো. হৃদয় হাসান (২৬), আবু রায়হান (২৯) ও মো. সানি মিয়া (২৫)।

সিআইডি জানায়, অনলাইন বিজ্ঞাপনে সৌদি আরবে ড্রাইভিং ভিসায় মাসিক ২ হাজার ৫০০ রিয়াল বেতনের চাকরির শতভাগ নিশ্চয়তার কথা বলা হয়।

বিজ্ঞাপনে দেয়া নম্বরে যোগাযোগের পর ভুক্তভোগীকে বনানীর সৈনিক ক্লাব এলাকার একটি অফিসে যেতে বলা হয়। সেখানে সৌদি আরবের একটি কোম্পানিতে চাকরির ব্যবস্থা করে দেয়ার কথা বলে ৩ লাখ ৭০ হাজার টাকায় চুক্তি করা হয়।

চুক্তি অনুযায়ী, বিদেশ যাওয়ার আগে বিভিন্ন সময়ে ব্যাংক ও নগদে ভুক্তভোগীর কাছ থেকে ২ লাখ ৬৬ হাজার টাকা নেয় চক্রটি। পরে প্রতিশ্রুত ড্রাইভিং ভিসার পরিবর্তে তাকে সৌদি আরবের ট্যুরিস্ট ভিসা দেয়া হয়। এ ঘটনায় ভুক্তভোগী বনানী থানায় মামলা করেন।

আরও পড়ুন <<>> ভূমির সুরক্ষা ছাড়া খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়: পরিবেশমন্ত্রী

সিআইডির প্রাথমিক তদন্তে জানা গেছে, একই কায়দায় বিভিন্ন দেশে পাঠানোর কথা বলে আরও কয়েকজনের কাছ থেকে প্রায় ১৯ লাখ টাকা নিয়ে আত্মসাৎ করেছে চক্রটি। বিদেশে কর্মসংস্থানের আকর্ষণীয় প্রস্তাব ও অনলাইন বিজ্ঞাপনের মাধ্যমে মানুষকে প্রলুব্ধ করার পাশাপাশি বিভিন্ন ব্যক্তির পাসপোর্ট সংগ্রহ করে নিজেদের হেফাজতে রাখত তারা।

সিআইডির মানবপাচার শাখা মামলাটির তদন্ত করছে। চক্রটির অন্য সদস্য, পলাতক আসামি, দেশি-বিদেশি সহযোগী এবং সম্ভাব্য ভুক্তভোগীদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

বিদেশে যাওয়ার ক্ষেত্রে যাচাই-বাছাই ছাড়া কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে অর্থ বা পাসপোর্ট না দিতে নাগরিকদের সতর্ক করেছে সিআইডি। একই সঙ্গে সরকার অনুমোদিত বৈধ প্রক্রিয়ায় বিদেশ যাওয়ার এবং সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের বৈধতা যাচাইয়ের আহবান জানিয়েছে সংস্থাটি।

আপন দেশ/মিম/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যের নামে ভুয়া আইডি, প্রতারক রিমান্ডে দ. কোরিয়া-যুক্তরাজ্য থেকে দুই কার্গো এলএনজি কিনছে সরকার নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ করার অধিকার সবার আছে: আইনমন্ত্রী নুসরাত হত্যায় দু’জনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন ছয় মাসে অর্থনীতিতে নেতিবাচক প্রবণতা বেশি: সি‌পি‌ডি বিশ্ববাজারে ৩ মাসের মধ্যে সর্বোচ্চ দামে স্বর্ণ পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি বিএনপির মিডিয়া সেলের এক সদস্যকে দায়িত্ব থেকে অব্যাহতি ঢাকায় বাংলাদেশে-ব্রাজিল ম্যাচ ৬ অক্টোবর বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত মার্কিন কৌশল নিয়ে সতর্কবার্তা: নিষেধাজ্ঞায় ইরানের শাসনব্যবস্থার পতন হবে না
City Touch