Apan Desh | আপন দেশ

উচ্চশিক্ষা

ফিলিস্তিনি ছাত্রীদের উচ্চশিক্ষায় সহায়তা দেবে ইসলামী ব্যাংক

ফিলিস্তিনি ছাত্রীদের উচ্চশিক্ষায় সহায়তা দেবে ইসলামী ব্যাংক

ফিলিস্তিনি ১২ ছাত্রীকে উচ্চশিক্ষায় সহায়তা প্রদান করবে ইসলামী ব্যাংক। এ লক্ষ্যে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং ফিলিস্তিন দূতাবাসের মধ্যে একটি ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সমঝোতা স্মারকের অধীনে ইসলামী ব্যাংক ১২ জন ফিলিস্তিনি ছাত্রীর আবাসন, জীবনধারণ ও অন্যান্য আনুষঙ্গিক খরচের জন্য আগামী ৫ (পাঁচ) শিক্ষাবর্ষের জন্য সম্পূর্ণ আর্থিক পৃষ্ঠপোষকতা প্রদান করবে। রোববার (১৭ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম-এর উপস্থিতিতে বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস ওয়াই রামাদান, ইসলামী ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর ড. এম কামাল উদ্দীন জসীম ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক এম জাহাঙ্গীর আলম চৌধুরী, পিএইচডি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। 

০৩:৫৭ পিএম, ১৯ মে ২০২৬ মঙ্গলবার

ফার্মেসিতে কেন পড়ব?

ফার্মেসিতে কেন পড়ব?

ফার্মেসি বা ওষুধবিজ্ঞান একটি মাল্টিডিসিপ্লিনারি বিষয়, যা স্বাস্থ্যবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা। ওষুধের নিরাপদ ও কার্যকর ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে, ওষুধ নিয়ে গবেষণা, নতুন ওষুধ উদ্ভাবন, উৎপাদন, প্রস্তুত, বিতরণ ও বিতরণ-পরবর্তী পর্যালোচনা ও পর্যবেক্ষণের সঙ্গে ফার্মেসি ওতপ্রোতভাবে জড়িত। করোনা মহামারিতে যখন সারা বিশ্ব জর্জরিত, এ মহামারিতে বিশ্বের কোটি মানুষের জীবন কীভাবে রক্ষা পাবে-এ প্রশ্ন যখন সমগ্র চিকিৎসাজগতের মূল আলোচ্য বিষয়, তখন নীরবে-নিভৃতে অবিচল গবেষণা করে গেছেন একদল ওষুধবিজ্ঞানী বা ফার্মাসিস্টরা।

১০:৫২ এএম, ২৯ এপ্রিল ২০২৪ সোমবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement