Apan Desh | আপন দেশ

তিন জেলায় নতুন এসপি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১০:২৭, ১৩ আগস্ট ২০২৬

তিন জেলায় নতুন এসপি

ছবি : আপন দেশ

দেশের ৩ জেলায় এসপি নিয়োগ দিয়েছে সরকার। বুধবার (১২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১ থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দীনকে গাজীপুরের পুলিশ সুপার, সিলেট রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার মো. আমিনুক ইসলামকে কুষ্টিয়ার পুলিশ সুপার এবং পুলিশ স্টাফ কলেজের পুলিশ সুপার সরকার ওমর ফারুককে খুলনার পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।

আরও পড়ুন : দুপুর ১টার মধ্যে ঝড়-বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

একই প্রজ্ঞাপনে পুলিশের আরো তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এ ছাড়া পৃথক একাধিক প্রজ্ঞাপনে পুলিশের অন্তত ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়