Apan Desh | আপন দেশ

প্রজ্ঞাপন

একসঙ্গে ১৫ অধিদফতর-সংস্থায় নতুন প্রধান নিয়োগ

একসঙ্গে ১৫ অধিদফতর-সংস্থায় নতুন প্রধান নিয়োগ

সরকারি ১৫ অধিদফতর ও সংস্থায় একদিনে নতুন প্রধান নিয়োগ করেছে সরকার। রোববার (২৬ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি ১৫টি পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। নতুন পদায়ন হওয়া ১৫ কর্মকর্তা হলেন— ১. আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব দেলোয়ার হোসেনকে গভর্ন্যান্স ইনোভেশন ইউনিটের (জিআইইউ) মহাপরিচালক নিয়োগ দিয়ে তার চাকরি প্রধানমন্ত্রীর কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। ২. নির্বাচন কমিশন সচিবালয়ের জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের নতুন মহাপরিচালক নিয়োগ পেয়েছেন পরিকল্পনা বিভাগের অতিরিক্ত সচিব আবুল হাসনাত মুহম্মদ আনোয়ার পাশা।

০৪:৩০ পিএম, ২৬ এপ্রিল ২০২৬ রোববার

৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর

৫ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসর

পাঁচ অতিরিক্ত আইজিপিকে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। সোমবার (০৯ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী স্বাক্ষরিত পৃথক ৫ প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। অবসরে যাওয়া ৫ অতিরিক্ত আইজিপি হলেন, নৌ-পুলিশের প্রধান কুসুম দেওয়ান, পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি (ওএসডি) আবু হাসান মুহম্মদ তারিক, পুলিশ সদরদপ্তরের অতিরিক্ত আইজিপি (ওএসডি) মোহা. আবদুল আলীম মাহমুদ, পুলিশ সদরদপ্তরের টিআর মো. মাসুদুর রহমান ভূঞা ও রাজশাহী সারদার প্রিন্সিপাল অতিরিক্ত আইজিপি মো. তওফিক মাহবুব চৌধুরী।

০১:৪৬ পিএম, ৯ মার্চ ২০২৬ সোমবার

ধর্ম মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ

ধর্ম মন্ত্রণালয়ে নতুন সচিব নিয়োগ

ধর্ম মন্ত্রণালয়ে নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন অবসরপ্রাপ্ত যুগ্ম-সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ। আগামী এক বছরের জন্য চুক্তিভিত্তিক তাকে এ নিয়োগ দেয়া হয়েছে। রোববার (০১ মার্চ) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এতে বলা হয়, ‌‘সরকারি চাকরি আইন, ২০১৮’র ৪৯ ধারা অনুযায়ী, মুন্সী আলাউদ্দিন আল আজাদকে অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হলো।

০৪:০০ পিএম, ২ মার্চ ২০২৬ সোমবার

৮ উপদেষ্টার দফতর বণ্টন, কে কোন দায়িত্বে?

৮ উপদেষ্টার দফতর বণ্টন, কে কোন দায়িত্বে?

নতুন সরকারে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় নিয়োগ পাওয়া উপদেষ্টাদের মধ্যে ৮ জনের দফতর বণ্টন করা হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। প্রজ্ঞাপনের তথ্যানুযায়ী, মন্ত্রী পদমর্যাদার উপদেষ্টাদের মধ্যে মির্জা আব্বাস উদ্দিন আহমেদ, নজরুল ইসলাম খান ও রুহুল কবীর রিজভী আহমেদকে ‘রাজনৈতিক উপদেষ্টা’ হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। এ ছাড়া মো. ইসমাইল জবিউল্লাহকে জনপ্রশাসন মন্ত্রণালয় এবং রাশেদ আল মাহমুদ তিতুমীরকে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব প্রদান করা হয়েছে।

০৫:৩৪ পিএম, ২০ ফেব্রুয়ারি ২০২৬ শুক্রবার

সুপ্রিম কোর্ট সচিবালয়ে ৪৬ ক্যাডারসহ ২১৩ পদ সৃজনের গেজেট প্রকাশ

সুপ্রিম কোর্ট সচিবালয়ে ৪৬ ক্যাডারসহ ২১৩ পদ সৃজনের গেজেট প্রকাশ

সুপ্রিম কোর্ট সচিবালয়ের প্রশাসনিক স্বায়ত্তশাসন ও কার্যক্রম শক্তিশালী করতে ৪৬টি ক্যাডার পদসহ মোট ২১৩ পদ স্থায়ীভাবে রাজস্ব খাতে অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সিনিয়র সচিব (ভারপ্রাপ্ত) মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীর সই করা এই গেজেট প্রকাশ করা হয়। গেজেটের প্রজ্ঞাপনে বলা হয়, সুপ্রিম কোট সচিবালয়ে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিসের ৪৬টি ক্যাডার পদসহ মোট ২১৩টি পদ রাজস্ব খাতে স্থায়ীভাবে সৃজন এবং যানবাহন অফিস সরঞ্জামাদি (টিওঅ্যান্ডই) অন্তর্ভুক্তকরণে সরকারের মঞ্জুরি নিদের্শক্রমে জ্ঞাপন করছি।

০২:৩১ পিএম, ২৩ জানুয়ারি ২০২৬ শুক্রবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement