Apan Desh | আপন দেশ

ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান সাব্বির মোস্তফা খান

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৪:০০, ২ আগস্ট ২০২৬

ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান সাব্বির মোস্তফা খান

ছবি: আপন দেশ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পানিসম্পদ কৌশল বিভাগের অধ্যাপক ড. মো. সাব্বির মোস্তফা খানকে ঢাকা ওয়াসার চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। রোববার (০২ আগস্ট) স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন সিনিয়র সহকারী সচিক মোছা: শাকিলা পারভীন। আগামী তিন বছর মেয়াদের জন্য সাব্বির মোস্তফা খানকে এ পদে নিয়োগ নিয়োগ দিয়েছে সরকার।

আরও পড়ুন<<>>বাণিজ্য-রোহিঙ্গা ইস্যু নিয়ে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মিয়ানমার রাষ্ট্রদূতের বৈঠক

প্রজ্ঞাপনে বলা হয়, পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধিত) আইন ২০২৬ এর ধারা ৭(১) অনুযায়ী ড. মো. সাব্বির মোস্তফা খান-কে তিন বছর মেয়াদের জন্য ঢাকা ওয়াসা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হলো।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়