Apan Desh | আপন দেশ

নতুন

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করল হাসিতে মন জয় করা তাহসিন

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করল হাসিতে মন জয় করা তাহসিন

উত্তরায় মাইলস্টোন স্কুলে যুদ্ধবিমান দুর্ঘটনায় বড় বোনকে হারানোর পর সম্প্রতি মন জয় করা হাসিতে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসা তাহসিন আব্দুল্লাহ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। পরিবারের তথ্য অনুযায়ী, মাইলস্টোন স্কুল দুর্ঘটনায় প্রিয় বড় বোনকে হারিয়ে শোকে ভেঙে পড়ে তাহসিন আব্দুল্লাহ। বিকট বিস্ফোরণের শব্দ শুনে ছোট্ট তাহসিন দৌড়ে যায় বড় বোনকে খুঁজতে। কারও কাছ থেকে শুনেছিল, স্যালাইন ও পানির প্রয়োজন। সেগুলো নিয়ে বোনের ক্লাসের সামনে অপেক্ষাও করেছিল। কিন্তু বোনের আর কোনো খোঁজ মেলেনি। তখন থেকে তার মুখে আগের মতো প্রাণখোলা হাসিও আর দেখা যেতো না।

০৬:৪১ পিএম, ২৯ জুলাই ২০২৬ বুধবার

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নতুন কুঁড়ি স্পোর্টসের শুভ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সিলেট জেলা স্টেডিয়ামে এ উদ্ধোধন অনুষ্ঠান হয়। শনিবার (০২ মে) বেলা ৩টা ৪০ মিনিটে স্টেডিয়ামে উপস্থিত হন। এরপর বিকেল ৫টা ৮ মিনিটে ক্রীড়াঙ্গনের প্রতিভা অন্বেষণের এ প্রতিযোগিতার শুভ উদ্বোধন ঘোষণা করেন। একই সঙ্গে সারাদেশের জেলা স্টেডিয়ামগুলোতেও ভার্চুয়ালি যুক্ত ছিলেন খুদে ক্রীড়াবিদরা। শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণে ১৯৭৬ সালে যাত্রা শুরু হয়েছিল নতুন কুঁড়ির। বাংলাদেশ টেলিভিশনের আশির দশকের জনপ্রিয় এ অনুষ্ঠানের মাধ্যমে অনেক প্রতিভা উঠে এসে শিল্প অঙ্গনে। বহু বছর পর সে পরিচিত নাম আবার ফিরে এসেছে, তবে এবার মঞ্চ নয়, সবুজ মাঠ-গালিচায়। যাত্রা শুরু হলো নতুন এক স্বপ্ন- ‘নতুন কুঁড়ি স্পোর্টস’এর। 

০৬:০৬ পিএম, ২ মে ২০২৬ শনিবার

বইমেলায় আসছে ডা. নাবিলের ইরান থেকে ডাক্তার হওয়ার গল্প 

বইমেলায় আসছে ডা. নাবিলের ইরান থেকে ডাক্তার হওয়ার গল্প 

আন্তর্জাতিক অঙ্গনে উচ্চশিক্ষা ও চিকিৎসা বিজ্ঞানের অভিজ্ঞতাকে তুলে ধরেছে এমন একটি ব্যতিক্রমধর্মী বই আসছে অমর একুশে বইমেলায়।  চিকিৎসক ও লেখক ডা. কামরুজ্জামান নাবিল রচিত ইরান থেকে ডাক্তার হওয়ার গল্প বইটি প্রকাশ করছে বাংলামেড প্রকাশনী।  এ বইটিতে ইরানে মেডিকেল শিক্ষার পথচলা, সেখানকার স্বাস্থ্য ব্যবস্থা, শিক্ষাব্যবস্থা, হাসপাতালভিত্তিক প্রশিক্ষণ এবং একজন বাংলাদেশি শিক্ষার্থীর বাস্তব অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে সহজ ও সাবলীল ভাষায়। লেখক নিজের ব্যক্তিগত সংগ্রাম, সাফল্য, সংস্কৃতিগত পার্থক্য ও চিকিৎসা ব্যবস্থার বাস্তব চিত্র পাঠকের সামনে উপস্থাপন করেছেন গল্পের ছলে।

০৯:২২ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২৬ শনিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement