Apan Desh | আপন দেশ

আজ কাঁঠাল দিবস

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১১:২৯, ৪ জুলাই ২০২৬

আজ কাঁঠাল দিবস

ছবি: আপন দেশ

'গাছে কাঁঠাল গোঁফে তেল' বহুল ব্যবহৃত একটি বাংলা বাগধারা। যার অর্থ প্রাপ্তির আগেই ভোগের আয়োজন। গাছে যখন বড় কাঁঠালের পাকার মৌসুম, তখন আগেকার দিনের মানুষেরা গোঁফে তেল মাখতো। যাতে কাঁঠাল খাওয়ার সময় গোঁফে আঠা না লেগে যায়। সে ধারায় আজ গোঁফে তেল মাখেন আর না মাখেন। খান বা না খান। আজ ০৪ জুলাই, কাঁঠাল দিবস। 

ডে'জ অব দ্য ইয়ারের তথ্য অনুযায়ী, এ দিবসটির সূচনা হয় ২০১৬ সালে, উদ্দেশ্য ছিল কাঁঠালের বিস্ময়কর গুণের কথা মানুষের কাছে ছড়িয়ে দেয়া। বিশ্বব্যাপী এ ফলটির প্রতি মানুষের মনোযোগ বাড়ানো।

কাঁঠালের ইতিহাসও বেশ দীর্ঘ। সে ১৫৬৩ সালে পর্তুগিজ পণ্ডিত গার্সিয়া দা অর্তা 'চাক্কা' ফলকে 'জ্যাকা' নামে চিহ্নিত করেন। ১৭৮২ সালে কাঁঠাল পৌঁছায় জ্যামাইকায়, সেখান থেকে ছড়িয়ে পড়ে ক্যারিবীয় ও দক্ষিণ আমেরিকায়। কাঁঠাল বাংলাদেশ ছাড়াও ভারতের কেরালা রাজ্যের রাষ্ট্রীয় ফল। ২০১৮ সালে কেরালা রাজ্য সরকার কাঁঠালকে 'রাষ্ট্রীয় ফল' ঘোষণা করে।

একটি কাঁঠালের ওজন ৩০ কেজি পর্যন্ত হতে পারে। এ ফলটি বিভিন্নভাবে খাওয়া যায়। কারো কাছে কাঁচা কাঁঠাল প্রিয়। আবার কেউ পাকা কাঁঠাল খেতে ভালোবাসেন। কাঁঠাল রান্না করেও খাওয়া হয়। শুধু তাই নয়, কাঁঠালের বীজও খুব জনপ্রিয় একটি খাবার। এ ফলটিতে আছে ভিটামিন এ, সি, পটাশিয়াম, আঁশ ও প্রচুর অ্যান্টি-অক্সিডেন্ট।

আরও পড়ুন<<>>আজ আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগমুক্ত দিবস

বাংলাদেশের জাতীয় ফল কাঁঠাল শুধু একটি মৌসুমি ফল নয়; এটি আমাদের খাদ্যাভ্যাস, লোকসংস্কৃতি ও গ্রামীণ জীবনের অবিচ্ছেদ্য অংশ। প্রাচীনকাল থেকেই কাঁঠাল বাংলার মানুষের খাদ্যতালিকায় জায়গা করে নিয়েছে। কাঁচা কাঁঠাল দিয়ে তৈরি তরকারিকে অনেকেই ‘গরিবের মাংস’ বলেন। কারণ, এর আঁশযুক্ত গঠন অনেকটা মাংসের মতো এবং এটি পুষ্টিকরও।

অন্যদিকে পাকা কাঁঠাল তার মিষ্টি স্বাদ ও অনন্য সুবাসের জন্য পরিচিত। দেশীয় ফলগুলোর মধ্যে কাঁঠালে প্রোটিনের পরিমাণ তুলনামূলক বেশি। পাশাপাশি এতে আছে ফাইবার বা আঁশ, ভিটামিন ও খনিজ উপাদান। 

কাঁঠালের ব্যবহার এখন আর শুধু ফল বা তরকারিতে সীমাবদ্ধ নেই। দিন কয়েক আগে রাজধানীতে অনুষ্ঠিত জাতীয় ফল মেলায় কৃষি বিপণন অধিদপ্তরের একটি স্টলে কাঁঠাল দিয়ে তৈরি নানা ধরনের খাবার প্রদর্শন করা হয়। সেখানে ছিল কাঁঠালের বিরিয়ানি, বার্গার, কাবাব, কাটলেট, চিপস, পাকোড়া, ললিপপ, শাশলিক, পেস্ট্রি, কেক, হালুয়া, নকশিপিঠা, পাটিসাপটা, রুটি—এমন আরও নানা পদ।

চাইলে যে কেউ নানাভাবে কাঁঠাল দিবস উদযাপন করতে পারে। বন্ধু-পরিবার নিয়ে আয়োজন করুন কাঁঠাল-থিমড পার্টি। সেখানে সব খাবার হবে কাঁঠাল দিয়ে! আজকের দিনে কাঁঠালের নতুন কোনো রেসিপি ট্রাই করুন। এছাড়া সবাইকে কাঁঠাল দিয়ে বানানো একেকটি খাবার নিয়ে আসতে বলতে পারেন। তারপর বসে সবাই মিলে উদযাপন করুন কাঁঠালের বহুরূপী স্বাদ।

সবচেয়ে ভালো হয়, আপনার বাড়ির আঙিনা বা বাগানে একটি কাঁঠাল গাছ লাগান। তাতে পরিবেশেরও উপকার হবে।

আপন দেশ/জেডআই

 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

টানা ৫ দিন ভারি বৃষ্টির শঙ্কা বিশ্ববাজারে বাড়ল স্বর্ণের দাম বিশেষ ব্যবস্থায় পরীক্ষায় বসছে নাটোর-বগুড়ার ৯ এইচএসসি পরীক্ষার্থী বৈঠকে বসেছেন ইরান-বাংলাদেশের স্পিকার তাপপ্রবাহের পর দাবানলে পুড়ছে ফ্রান্স হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু বিদেশ সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান কাঁচাবাজারে অস্বস্তির মধ্যেই বাড়ল চাল-মুরগির দাম বেগম রোকেয়া পদকের জন্য আবেদন আহ্বান রাজধানীতে ১১০৪ বিদেশি বন্যপ্রাণী উদ্ধার আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বললেন লুকা মদ্রিচ শ্বাসরুদ্ধকর জয়ে শেষ ষোলোয় পর্তুগাল, বিদায় ক্রোয়েশিয়া ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ হামলায় নিহত ২৭ ইমাম রেজার মাজারের লাল পতাকায় খামেনির কফিন