Apan Desh | আপন দেশ

টানা ৭ গোল করে বিশ্বকাপে মেসির ইতিহাস 

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১০:২০, ২৮ জুন ২০২৬

টানা ৭ গোল করে বিশ্বকাপে মেসির ইতিহাস 

ছবি সংগৃহীত

জর্ডানের বিপক্ষে বদলি হিসেবে দ্বিতীয়ার্ধে মাঠে নেমে ইতিহাস গড়লেন লিওনেল মেসি। প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বমঞ্চে টানা সাতটি ম্যাচে গোলের রেকর্ড গড়লেন ৩৯ বছর বয়সী তারকা।

রোববার (২৮ জুন) ম্যাচের ৬০তম মিনিটে লাওতারো মার্তিনেজকে তুলে নিয়ে ৩৯ বছর বয়সী এ মহাতারকাকে যখন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি মাঠে নামান। মাঠে নামার কিছুক্ষণের মধ্যেই সে মাহেন্দ্রক্ষণ ধরা দিল। এক দুর্দান্ত ফ্রি-কিক থেকে জর্ডানের জাল কাঁপিয়ে আর্জেন্টিনাকে ৩-১ ব্যবধানে এগিয়ে নেয়ার পাশাপাশি ফুটবল ইতিহাসের অমরত্বের পাতায় সম্পূর্ণ এককভাবে নিজের নাম লিখিয়েছেন মেসি। 

বিশ্বকাপের সুদীর্ঘ ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টানা ৭টি ম্যাচে গোল করার এক অবিশ্বাস্য ও অনন্য বিশ্বরেকর্ড গড়লেন এলএমটেন।

আরও পড়ুন<<>>উজবেকিস্তানকে উড়িয়ে নকআউটে ডিআর কঙ্গো

এর আগে বিশ্বকাপের টানা ৬ ম্যাচে গোল করার কীর্তি নিয়ে ফ্রান্সের কিংবদন্তি জাস্ট ফন্টেইন (১৯৫৮) এবং ব্রাজিলের জেয়াজিনহোর (১৯৭০) সঙ্গে যৌথভাবে শীর্ষাসনে বসা ছিলেন মেসি। জর্ডানের প্রাচীর ভেঙে সে সাত দশকের পুরনো রেকর্ডকে একাই নিজের করে নিলেন এ আর্জেন্টাইন জাদুকর।

এর আগে, ম্যাচের এক ঘণ্টা পার হওয়ার পর দলের রণকৌশলে বড় ট্রিপল পরিবর্তন এনেছিলেন স্কালোনি। গোলদাতা জিওভানি লো সেলসো এবং তরুণ নিকো পাজকে তুলে নিয়ে মাঝমাঠ ও আক্রমণের ধার বাড়াতে থিয়াগো আলমাদা ও আলেক্সিস ম্যাক আলিস্টারকে মাঠে নামানো হয়। 

তবে সব আলো কেড়ে নিলেন বেঞ্চ থেকে উঠে আসা অধিনায়ক মেসি। জর্ডানের বক্সের বাইরে ফ্রি-কিক পেতেই পুরো মেটলাইফ স্টেডিয়ামে পিনপতন নীরবতা নেমে আসে, আর পরের মুহূর্তেই মেসির চেনা জাদুতে বল যখন জালের ঠিকানা খুঁজে নেয়, তখন রেকর্ড বুক নতুন করে লেখার আনন্দে মেতে ওঠে আলবিসেলেস্তেরা।

আপন দেশ/জেডআই

 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়