ছবি: আপন দেশ
আজ ০৩ জুলাই (শুক্রবার), আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগমুক্ত দিবস। মূলত প্লাস্টিক দূষণ কমাতে এবং সচেতনতা বৃদ্ধিতে প্রতি বছর এদিন দিবসটি পালন করা হয়। পরিবেশ ও জীবের উপর প্লাস্টিকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা গড়ে তোলায় এ দিবস পালনের মূল লক্ষ্য।
প্লাস্টিক পরিবেশ দূষণের অন্যতম এক উপাদান। যা শুধু মাটি নয়, পানি, বায়ু সব জায়গায় খারাপ প্রভাব ফেলছে। সর্বত্রই যেন প্লাস্টিকের ব্যবহার। বাজারের ব্যাগ থেকে শুরু করে পানির বোতল, টুথব্রাশ, চিরুনি, চশমা, জুতা, স্যান্ডেল, মোবাইল সেট সব জায়গায় ব্যবহার হচ্ছে প্লাস্টিক।
প্লাস্টিক ব্যাগের কারণে শহর ও গ্রামাঞ্চলের ড্রেন ও নর্দমা আটকে যায়, যা বর্ষাকালে জলাবদ্ধতার অন্যতম কারণ। নদী ও খালে জমে থাকা প্লাস্টিক জলপ্রবাহ ব্যাহত করে এবং জলজ প্রাণীর জীবনকে বিপন্ন করে। বহু মাছ, কচ্ছপ, ডলফিন ও সামুদ্রিক পাখি খাবার ভেবে প্লাস্টিক গিলে ফেলে, যার ফলে তারা অসুস্থ হয়ে পড়ে বা মৃত্যুবরণ করে। একটি ছোট প্লাস্টিক ব্যাগও এভাবে প্রকৃতির জন্য বড় বিপর্যয়ের কারণ হতে পারে।
প্লাস্টিক দূষণের কবলে শুধু আমাদের দেশ নয়, সমুদ্র এমনকি বিশ্বের পর্বত শৃঙ্গ এভারেস্টেও পৌঁছে গেছে প্লাস্টিক বর্জ্য। একটি প্লাস্টিকের ব্যাগ গড়ে সর্বোচ্চ ১২ মিনিট ব্যবহৃত হয়। অথচ এটা পচতে সময় লাগে প্রায় ৯৪০ বছর। গত ৫০ বছরে পৃথিবীতে মাথাপিছু এক টনের বেশি প্লাস্টিকের দ্রব্য উৎপাদন করা হয়েছে। এসব পচনরোধী প্লাস্টিক বর্জ্যের শতকরা ১০ ভাগ পুড়িয়ে ধ্বংস করা হলেও বাকি ৯০ শতাংশের বেশি বিশ্ব পরিবেশকে নানাভাবে বিপন্ন করে তুলেছে।
আরও পড়ুন<<>>আন্তর্জাতিক বজ্রপাত নিরাপত্তা দিবস
এসব ক্ষতিকর পচনরোধী বর্জ্য পরিবেশে ৪০০ থেকে ১ হাজার বছর পর্যন্ত থাকতে পারে এবং নানা রকম মাইক্রো বা ন্যানো কণা বা ক্ষতিকর পদার্থ নিঃসরণ করে পরিবেশে ও মানবস্বাস্থ্যে ভয়ংকর নেতিবাচক প্রভাব ফেলছে। পৃথিবীতে প্রতি বছর ৪৫ কোটি টনের বেশি প্লাস্টিক বর্জ্য পরিবেশে যোগ হচ্ছে। এ বর্জ্যের ৫১ শতাংশ উৎপাদন হচ্ছে এশিয়া মহাদেশে।
জিরো ওয়েস্ট ইউরোপ ২০০৩ সালে ৩ জুলাই প্লাস্টিক ব্যাগের বিরুদ্ধে একটি প্রচারণা শুরু করে, তারপর ২০১৫ সালে ইউরোপীয় ইউনিয়ন সারা বিশ্বে একক-ব্যবহারের প্লাস্টিক ব্যাগের ব্যবহার কমাতে কিছু নির্দেশনা পাস করে। তারপর থেকে এ দিনটি উদযাপন করা হয়। প্রতি বছর এ দিনটি উদযাপনের উদ্দেশ্য হলো মানুষকে প্লাস্টিক ব্যাগের ক্ষতিকারক দিকটি সম্পর্কে অবগত করানো এবং ভবিষ্যতের জন্য এক প্লাস্টিক মুক্ত সুন্দর পৃথিবী গড়ে তোলা।
পাটের ব্যাগ নিয়মিত পরিষ্কার করে দীর্ঘদিন ব্যবহার করা সম্ভবপরিবেশের ভালোর জন্য, পৃথিবীর সুন্দর ভবিষ্যতের জন্য প্লাস্টিকের পরিবর্তে পরিবেশবান্ধব উপাদানে তৈরি ব্যাগ ব্যবহার কেন নয়! এ বার্তাই ঘটা করে জানানোর জন্য ২০০৮ সাল থেকে প্রতিবছর ৩ জুলাই আন্তর্জাতিক প্লাস্টিক ব্যাগ মুক্ত দিবস পালিত হচ্ছে পুরো বিশ্বে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































