Apan Desh | আপন দেশ

ইবির ইসলামী ছাত্র আন্দোলনের নতুন কমিটি 

ইবি প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৩:০৭, ৪ জুলাই ২০২৬

ইবির ইসলামী ছাত্র আন্দোলনের নতুন কমিটি 

ছবি: আপন দেশ

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখার ২০২৬ সেশনের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (০৩ জুলাই) দুপুর সাড়ে ৩ টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত ইসলামী ছাত্র আন্দোলনের জনশক্তিদের এক সভা শেষে নতুন কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে পুনরায় নির্বাচিত হয়েছেন আল হাদীস এন্ড ইসলামিক স্ট্যাডিজ বিভাগের শিক্ষার্থী ইসমাইল হোসেন রাহাত এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের মো. সুমন হোসেন। এছাড়াও কমিটিতে সহ-সভাপতি হিসেবে স্থান পেয়েছেন মো. ইমরান হোসেন এবং ইসমাইল হোসেন তাকবির।

এদিন সংগঠনের ইবি শাখার সভাপতি ইসমাইল হোসেন রাহাতের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাজ্জাদ সাব্বিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির পাবলিক বিশ্ববিদ্যালয় সম্পাদক আনোয়ার হোসেন মনজু।

আরও পড়ুন<<>>বিশেষ ব্যবস্থায় পরীক্ষায় বসছে নাটোর-বগুড়ার ৯ এইচএসসি পরীক্ষার্থী

পুনঃনির্বাচিত সভাপতির ইসমাইল হোসেন রাহাত উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেবল একটি সংগঠন নয়, বরং এটি একটি আদর্শিক প্ল্যাটফর্ম। সত্য ও ন্যায়ের পথে অবিচল থেকে ক্যাম্পাসের প্রতিটি শিক্ষার্থীকে আলোর পথে আহবান জানানো আমাদের দায়িত্ব। নতুন সেশনের এ কমিটিকে সঙ্গে নিয়ে আমরা ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগে আমাদের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করব।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে আনোয়ার হোসেন মনজু বলেন, শিক্ষাঙ্গনে সুস্থ ধারার রাজনীতি চর্চার মাধ্যমে নৈতিকতাসম্পন্ন মেধাবী প্রজন্ম গড়ে তোলাই আমাদের লক্ষ্য। ইসলামী বিশ্ববিদ্যালয়কে সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে ছাত্র আন্দোলন সর্বদা আপসহীন। নতুন দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দকে সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ের পাশাপাশি শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

আপন দেশ/জেডআই

 

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়