ছবি : আপন দেশ
অন্যান্য মাসের তুলনায় চলতি জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিলের অভিযোগ তুলেছেন গ্রাহকরা। ভুতুড়ে এ বিল-সংক্রান্ত বিষয়টি তদন্তের জন্য সব বিতরণ সংস্থাকে তদন্তের নির্দেশ দিয়েছে বিদ্যুৎ বিভাগ।
পাশাপাশি এ-সংক্রান্ত যেকোনো অভিযোগ জানাতে সংশ্লিষ্ট সংস্থা কিংবা নির্ধারিত হটলাইনে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।
এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা (উপপ্রধান তথ্য কর্মকর্তা) মুহাম্মদ আরিফ সাদেক।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রাহকপর্যায়ে সাম্প্রতিক সময়ে অন্যান্য মাসের তুলনায় জুনে অতিরিক্ত বিদ্যুৎ বিল পরিলক্ষিত হওয়ার অভিযোগ পাওয়া যাচ্ছে। গ্রাহক হয়রানি লাঘবের জন্য বিষয়টি যথাযথভাবে পর্যবেক্ষণপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিদ্যুৎ বিতরণ সংস্থা/কোম্পানিসমূহকে এরই মধ্যে নির্দেশনা দেয়া হয়েছে।
গ্রাহকদের অতিরিক্ত বিল-সংক্রান্ত বিষয়ে বিদ্যুৎ বিতরণ সংস্থা ও কোম্পানিগুলোর সঙ্গে সরাসরি যোগাযোগের পাশাপাশি হটলাইনে যোগাযোগের অনুরোধ জানিয়েছে বিদ্যুৎ বিভাগ।
আরও পড়ুন : নাম পরিবর্তন করবে ২ কোম্পানি
নির্ধারিত হটলাইনগুলো হলো, ১৬৯৯৯ (বিদ্যুৎ বিভাগের কেন্দ্রীয় সেবা), ১৬২০০ (পিডিবি), ১৬৮৯৯ (আরইবি), ১৬১১৬ (ডিপিডিসি), ১৬১২০ (ডেসকো), ১৬৬০৩ (নেসকো) এবং ১৬১১৭ (ওজোপাডিকো)।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































