Apan Desh | আপন দেশ

জুলাই-আগস্টে দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা স্বাস্থ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৩:১৮, ২ জুলাই ২০২৬

আপডেট: ১৪:৫০, ২ জুলাই ২০২৬

জুলাই-আগস্টে দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কা স্বাস্থ্যমন্ত্রীর

ছবি : আপন দেশ

জুলাই-আগস্টে দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। 

পরিস্থিতি মোকাবিলায় স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতর প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রেখেছেন বলে জানিয়েছেন তিনি। 

বৃহস্পতিবার (০২ জুলাই) ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) প্যাথলজি বিভাগে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সাখাওয়াত হোসেন বলেন, ডেঙ্গুর সম্ভাব্য বিস্তার মোকাবিলায় ইতোমধ্যে থানা, উপজেলা ও জেলা পর্যায়ে এনএস-১ পরীক্ষার কিট পাঠানো হয়েছে। পাশাপাশি ঢাকা ও দেশের বড় শহরগুলোর হাসপাতালগুলো প্রস্তুত রাখা হয়েছে। রোগীর সংখ্যা বাড়লে প্রয়োজন অনুযায়ী, সেগুলো পূর্ণাঙ্গভাবে চালু করা হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু স্বাস্থ্য বিভাগের উদ্যোগই যথেষ্ট নয়। ইউনিয়ন পর্যায় থেকে শুরু করে স্থানীয় জনপ্রতিনিধি, মসজিদের ইমাম এবং সাধারণ মানুষকে নিজ নিজ এলাকার পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে আহ্বান জানানো হয়েছে। 

আরও পড়ুন : তিস্তা প্রকল্পে বাংলাদেশকে কীভাবে সহায়তা করবে, জানালেন চীনের রাষ্ট্রদূত

জনসচেতনতা ও সম্মিলিত উদ্যোগই ডেঙ্গু নিয়ন্ত্রণে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে বলে জানিয়েছেন তিনি।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়