Apan Desh | আপন দেশ

বাজেট

সমন্বিত প্রচেষ্টায় বাজেটের লক্ষ্য অর্জন সম্ভব: অর্থমন্ত্রী

সমন্বিত প্রচেষ্টায় বাজেটের লক্ষ্য অর্জন সম্ভব: অর্থমন্ত্রী

গত দেড় থেকে দুই মাসের সম্মিলিত প্রচেষ্টায় যে বাজেট প্রণয়ন করা হয়েছে, তা বাস্তবায়নে অর্থ বিভাগের সব কর্মকর্তা-কর্মচারীকে আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে। সবার সমন্বিত প্রচেষ্টায় বাজেটের লক্ষ্য অর্জন সম্ভব হবে বলেও আশা প্রকাশ করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার (২৩ জুলাই) অর্থ মন্ত্রণালয়ে অর্থ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত প্রথম মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, সাম্প্রতিক জাতীয় বাজেট দেশের মানুষের কাছে প্রশংসিত হয়েছে। তবে শুধু বাজেট প্রণয়ন করলেই দায়িত্ব শেষ হয় না। এর প্রকৃত সার্থকতা নির্ভর করে সফল বাস্তবায়নের ওপর।

০৯:০২ পিএম, ২৩ জুলাই ২০২৬ বৃহস্পতিবার

বাজেটের পর ৬১ পণ্যের দাম স্বাভাবিক রয়েছে: প্রতিমন্ত্রী

বাজেটের পর ৬১ পণ্যের দাম স্বাভাবিক রয়েছে: প্রতিমন্ত্রী

বাজেট পাশের পর প্রত্যেকবার নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়ানো হয় কিন্তু এবারের চিত্র ভিন্ন। এবার বাজেটের পরও ৬১ নিত্যপণ্যের মূল্য স্বাভাবিক রয়েছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। তিনি বলেন, এটাই তারেক রহমানের সরকার। এটাই বিএনপি সরকার। প্রতিমন্ত্রী বলেন, আমার অনুরোধ আমরা যাদের অনুদান দিচ্ছি তাদের দলীয় কোন পরিচয় দেখবেন না। দলমল নির্বিশেষে যারা পাওয়ার যোগ্য তাদেরকেই অনুদান দিবেন। এখন দেখবেন অনেক আত্মীয় বের হবে, অনেক দাবী করবে, এসবের দিকে তাকাবেন না। বরং দলের ত্যাগী নেতাকর্মীদের দিকে তাকাবেন। 

০৪:২১ পিএম, ১১ জুলাই ২০২৬ শনিবার

লক্ষ্মীপুর পৌরসভার বাজেট ঘোষণা

লক্ষ্মীপুর পৌরসভার বাজেট ঘোষণা

নতুন কোন কর আরোপ ছাড়াই ২০২৬-২০২৭ অর্থ বছরের জন্য লক্ষ্মীপুর পৌরসভার বাজেট ঘোষণা করা হয়েছে। ঘোষিত বাজেটের পরিমাণ ৮৬ কোটি ৬১ লাখ ১২ হাজার ১ শত ৪৯ টাকা। মঙ্গলবার (০৭ জুলাই) দুপুরে লক্ষ্মীপুর পৌরসভার সম্মেলন কক্ষে এ বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক সম্রাট খিসা। তিনি বলেন, প্রণীত বাজেটে দুটি খাত রয়েছে। একটি রাজস্ব খাত অপরটি উন্নয়ন খাত। রাজস্ব খাতে আয় ধরা হয়েছে ৬০ কোটি ৯৫ লাখ ৫০ হাজার টাকা। উন্নয়ন খাতে আয় ধরা হয়েছে ২০ কোটি ২০ লাখ টাকা। স্থিতি ধরা হয়েছে পাঁচ কোটি ৪৫ লক্ষ ৬২ হাজার ১৪৯ টাকা।  প্রস্তাবিত বাজেটে আয় ও ব্যয় একই অংক দেখানো হয়েছে।

০৪:৩৪ পিএম, ৭ জুলাই ২০২৬ মঙ্গলবার

উচ্চাভিলাষ ছাড়া উন্নয়ন সম্ভব নয়: আইনমন্ত্রী

উচ্চাভিলাষ ছাড়া উন্নয়ন সম্ভব নয়: আইনমন্ত্রী

২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট একটি স্বপ্নবিলাসী ও উচ্চাভিলাষী বাজেট। যা বাংলাদেশকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। উচ্চাভিলাষ ছাড়া উন্নয়ন সম্ভব নয়। বাংলাদেশকে একটি শক্তিশালী ও স্বনির্ভর রাষ্ট্রে পরিণত করতে হলে বড় লক্ষ্য নিয়ে এগোতে হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। বৃহস্পতিবার (১৮ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। আইনমন্ত্রী বলেন, একসময় বাজেট উপস্থাপনের পর ‘গরিব মারার বাজেট’ কিংবা ‘বড়লোকের বাজেট’ বলে সমালোচনা করা হতো। কিন্তু এবারের বাজেটকে ঘিরে তেমন কোনো প্রতিক্রিয়া দেখা যায়নি। কারণ এ বাজেট গরিব, মধ্যবিত্ত, প্রান্তিক জনগোষ্ঠী, ব্যবসায়ী ও কর্মপ্রত্যাশী তরুণদের স্বার্থকে গুরুত্ব দিয়ে প্রণয়ন করা হয়েছে।

০৯:৪৫ পিএম, ১৮ জুন ২০২৬ বৃহস্পতিবার

এনবিআরকে দেয়া লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব না : দেবপ্রিয় ভট্টাচার্য 

এনবিআরকে দেয়া লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব না : দেবপ্রিয় ভট্টাচার্য 

বাজেটের হিসাব মেলানোর জন্য এনবিআরকে বড় লক্ষ্যমাত্রা দেয়া হয়েছে, প্রাতিষ্ঠানিক সক্ষমতা ও সুশাসন না থাকলে এ লক্ষ্যমাত্রা অর্জন অসম্ভব বলে জানিয়েছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মাননীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য। সোমবার (১৫ জুন) সকালে প্রস্তাবিত জাতীয় বাজেট নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান। দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, ‘যার বেশি সম্পদ আছে, তাকে বেশি কর দিতে হবে। অথচ সরকার ভ্যাটনির্ভর কর কাঠামোর দিকে আগাচ্ছে। যে চাপ স্বল্প আয়ের মানুষের ওপরেই পড়বে।’

০১:৪০ পিএম, ১৫ জুন ২০২৬ সোমবার

বাজেটে সব খাতে সর্বোচ্চ বরাদ্দ দেয়া হয়েছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

বাজেটে সব খাতে সর্বোচ্চ বরাদ্দ দেয়া হয়েছে: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী

সরকার হাসপাতাল, স্বাস্থ্য ব্যবস্থার উপর, শিক্ষা, কৃষি, সমাজসেবা ও সামরিক খাতসহ সকল খাতেই সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে। প্রত্যেক মন্ত্রণালয়ের প্রত্যেক খাতকে উজ্জীবিত করার লক্ষ্যে কাজ করছে। বাজেটে তার প্রতিফলন ঘটেছে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান এমপি। শনিবার (১৩ জুন) বিকেলে টাঙ্গাইলের সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন এবং হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

০৮:১৬ পিএম, ১৪ জুন ২০২৬ রোববার

চিন্তাশীল বাজেট হয়েছে: দেবপ্রিয় ভট্টাচার্য

চিন্তাশীল বাজেট হয়েছে: দেবপ্রিয় ভট্টাচার্য

২০২৬-২৭ অর্থবছরের বাজেট একটি চিন্তাশীল বাজেট হয়েছে বলে মন্তব্য করেছেন বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশেষ ফেলো ও অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য। বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করেন তিনি। দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, বাজেট পেশকালে এর নীতি-কাঠামো মোটামুটিভাবে তুলে ধরেছেন অর্থমন্ত্রী। আমার কাছে মনে হয়েছে অন্য যেকোনো সময়ের চেয়ে এবার একটি চিন্তাশীল বাজেট তৈরি হয়েছে। চিন্তাশীল বাজেটের মূল নীতি-কাঠামোয় অর্থনৈতিক স্থিতিশীলতা আনয়নে এক বছরের সময়ের কথা বলা হচ্ছে। পাশাপাশি আরও ৩ বছর অর্থনীতি পুনরুদ্ধার এবং আরও ১ বছর অর্থনীতি বিনির্মাণের কথা বলা হয়েছে।

০৯:৫৯ পিএম, ১১ জুন ২০২৬ বৃহস্পতিবার

 ২০২৬-২৭ অর্থবছরের বাজেট নয় লাখ ৩৮ হাজার কোটি টাকা

 ২০২৬-২৭ অর্থবছরের বাজেট নয় লাখ ৩৮ হাজার কোটি টাকা

দুই দশক পর আবারও জাতীয় বাজেট উপস্থাপন করলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নেতৃত্বাধীন সরকার। ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এটি দেশের ৫৫তম জাতীয় বাজেট এবং বর্তমান সরকারের প্রথম বাজেট। প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয় ধরা হয়েছে ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা। কিন্তু ব্যয় নির্ধারণ করা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। ফলে আয়-ব্যয়ের ব্যবধান বা বাজেট ঘাটতি দাঁড়িয়েছে ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। এ ঘাটতি পূরণে দেশি-বিদেশি উৎস থেকে ঋণ নেয়ার পরিকল্পনা করেছে সরকার। বাজেটে আগামী অর্থবছরে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬ দশমিক ৫ শতাংশ। মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৭ দশমিক ৫ শতাংশ।

০৯:১০ পিএম, ১১ জুন ২০২৬ বৃহস্পতিবার

যেসব পণ্যের দাম বাড়তে পারে

যেসব পণ্যের দাম বাড়তে পারে

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে বেশ কয়েকটি পণ্য ও সেবার ওপর শুল্ক ও কর বৃদ্ধি করেছে সরকার। এর ফলে বাজারে কিছু পণ্যের দাম বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে সিগারেট, আমদানি করা জ্বালানিচালিত গাড়ি, বিদেশি কাজুবাদাম, মধু, সুপারি, রড এবং বিভিন্ন আমদানিনির্ভর ভোগ্যপণ্যের দাম বাড়তে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এসব শুল্ক ও কর সংশোধনের প্রস্তাব দেন। সিগারেটে বাড়ছে কর: জনস্বাস্থ্য সুরক্ষার যুক্তিতে সিগারেটের সব স্তরের ন্যূনতম খুচরা মূল্য বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। নিম্নস্তরের ১০ শলাকার সিগারেটের মূল্য ৬২ টাকা, মধ্যম স্তরের ৯২ টাকা, উচ্চ স্তরের ১৬০ টাকা এবং অতি উচ্চ স্তরের ২১০ টাকা নির্ধারণ করা হয়েছে।

০৭:৩৪ পিএম, ১১ জুন ২০২৬ বৃহস্পতিবার

ব্যাংকে জমার ওপর শুল্ক মওকুফের সীমা বাড়াল

ব্যাংকে জমার ওপর শুল্ক মওকুফের সীমা বাড়াল

ব্যাংকে জমা রাখা টাকার ওপর আবগারি শুল্ক মওকুফের সীমা বাড়ানো হয়েছে। আগামী অর্থবছর থেকে যাদের ব্যাংক হিসাবে ৪ লাখ টাকা পর্যন্ত জমা থাকবে, তাদের কোনো আবগারি শুল্ক দিতে হবে না। বর্তমানে ব্যাংকে ৩ লাখ টাকা পর্যন্ত জমা থাকলে কোনো শুল্ক কাটা হয় না। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ বাজেট উপলক্ষে অর্থ বিলে কিছু সংশোধনী আনা হয়েছে। সংশোধনী অনুযায়ী, আবগারি শুল্কমুক্ত ব্যাংক জমার পরিমাণ বাড়ানো হয়েছে। বর্তমানে ৩ লাখ টাকা পর্যন্ত ব্যাংক স্থিতির ওপর আবগারি শুল্ক অব্যাহতি রয়েছে। ক্ষুদ্র আমানতকারীদের স্বস্তি দিতে আগামী অর্থবছর থেকে এ অব্যাহতির সীমা বাড়িয়ে ৪ লাখ টাকা নির্ধারণ করা হয়েছে।

০৬:৫৫ পিএম, ১১ জুন ২০২৬ বৃহস্পতিবার

ব্যাংক হিসাব খুলতে লাগবে টিআইএন, ছাড় পাবেন যারা

ব্যাংক হিসাব খুলতে লাগবে টিআইএন, ছাড় পাবেন যারা

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) সনদ দাখিল বাধ্যতামূলক করার প্রস্তাব করা হয়েছে। তবে শিক্ষার্থী ও বিশেষ কিছু শ্রেণির হিসাবধারীদের জন্য এই নিয়মে ছাড় দেয়া হয়েছে। বাজেট প্রস্তাবে বলা হয়, স্টুডেন্ট অ্যাকাউন্ট ও নো-ফ্রিলস অ্যাকাউন্ট (সহজ শর্তে খোলা সুবিধাবঞ্চিতদের হিসাব) এবং জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্তৃক গেজেটের মাধ্যমে টিআইএন গ্রহণের বাধ্যবাধকতা থেকে অব্যাহতিপ্রাপ্ত ব্যক্তিরা ছাড়া অন্য যেকোনো ব্যক্তিকে এখন থেকে নতুন ব্যাংক হিসাব খোলার সময় বাধ্যতামূলকভাবে টিআইএন সনদ জমা দিতে হবে।

০১:৪৬ পিএম, ১১ জুন ২০২৬ বৃহস্পতিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement