Apan Desh | আপন দেশ

সৌদি পৌঁছেছেন ৫৯ হাজার ৭৮৩ বাংলাদেশি হজযাত্রী

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১১:২৭, ১৭ মে ২০২৬

সৌদি পৌঁছেছেন ৫৯ হাজার ৭৮৩ বাংলাদেশি হজযাত্রী

ছবি : সংগৃহীত

পবিত্র হজ পালন করতে সৌদি আরব পৌঁছেছেন ৫৯ হাজার ৭৮৩ বাংলাদেশি হজযাত্রী। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গিয়েছেন ৪ হাজার ৪৪৪ জন। আর বেসরকারি ব্যবস্থাপনায় সৌদিতে পৌছান ৫৫ হাজার ৩৩৯ জন।  

রোববার (১৭ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্প ডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৭৮টি ফ্লাইটে গিয়েছেন ৩০ হাজার ৮৪৪ জন। সৌদি এয়ারলাইনসের ৫৪টি গিয়েছেন ২০ হাজার ৮০ জন ও ফ্লাইনাস এয়ারলাইনসের ২২টি সৌদি পৌঁছেছেন ৮ হাজার ৮৫৯ জন।

এদিকে, হজে গিয়ে এখন পর্যন্ত ১৬ জন মারা গেছেন। তাদের মধ্যে পুরুষ ১২ জন ও নারী ৪ জন। এর মধ্যে মক্কায় মারা গেছেন ১২ ও মদিনায় ৪ জন।

আরও পড়ুন : ভিপি সাদিক কায়েমসহ চীন গেলেন ডাকসুর ১৫ নেতা 

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়