Apan Desh | আপন দেশ

হজযাত্রী

সৌদিতে পৌঁছেছেন ৪০ হাজার ৫৯০ হজযাত্রী, মৃত্যু ৭

সৌদিতে পৌঁছেছেন ৪০ হাজার ৫৯০ হজযাত্রী, মৃত্যু ৭

চলতি বছরের হজ কার্যক্রমে এখন পর্যন্ত ৪০ হাজার ৫৯০ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আররে পৌঁছেছেন।  আরব দেশটির উদ্দেশে মোট ১০১টি হজ ফ্লাইট গেছে। শুক্রবার (০১ মে) এ তথ্য জানান বাংলাদেশ হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন। হজ বুলেটিনে জানানো হয়, এ পর্যন্ত ৭ জন হজযাত্রীর স্বাভাবিক মৃত্যু হয়েছে। এর মধ্যে মক্কায় ৫ জন এবং মদিনায় ২ জন মারা গেছেন।সৌদি মেডিকেল টিম সরাসরি ৬ হাজার ৮৩২ জন হজযাত্রীকে চিকিৎসাসেবা দিয়েছে। এছাড়া আইটি হেল্পডেস্কের মাধ্যমে আরও ৮ হাজার ৮৩০ জন সেবা পেয়েছেন। চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। এ কার্যক্রমে যুক্ত রয়েছে ৬৬০টি এজেন্সি। এর মধ্যে ৩০টি প্রধান এবং ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি।

০৩:৪৯ পিএম, ১ মে ২০২৬ শুক্রবার

ইসলামী ব্যাংকের হজ বুথ উদ্বোধন

ইসলামী ব্যাংকের হজ বুথ উদ্বোধন

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি হজ যাত্রীদের ব্যাংকিং সেবা, প্রয়োজনীয় তথ্য ও উপহারসামগ্রী প্রদানের জন্য ঢাকার আশকোনাস্থ হজক্যাম্পে বিশেষ বুথ চালু করেছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মো. আলতাফ হুসাইন প্রধান অতিথি হিসেবে এ বুথের উদ্বোধন করেন। ইসলামী ব্যাংক প্রতিবছর আশকোনস্থ এ হজ ক্যাম্পে বুথ স্থাপনের মাধ্যমে হজযাত্রীদেরকে ব্যাংকিং সেবা, তথ্য ও হজে ব্যবহার উপযোগী উপহার সামগ্রী দিয়ে আসছে। ব্যাংকিং সেবার মধ্যে হজযাত্রীদেরকে বাংলা টাকার বিনিময়ে বৈদেশিক মুদ্রা যেমন সৌদি রিয়াল ও ডলার সরবরাহ করা, হজ কার্ড প্রদান, ডেবিট ও খিদমাহ (ক্রেডিট) কার্ড এন্ডোর্সমেন্ট করে দেয়া ও এটিএম বুথ সার্ভিস প্রদান করা হচ্ছে।

০৫:২২ পিএম, ১৮ এপ্রিল ২০২৬ শনিবার

‘আগামীর হজযাত্রা আরও নির্বিঘ্ন করতে কাজ করছে সরকার’

‘আগামীর হজযাত্রা আরও নির্বিঘ্ন করতে কাজ করছে সরকার’

হজযাত্রায় কোন ধরনের অনিয়ম সহ্য করা হবে না। আগামী হজযাত্রা আরও নির্বিঘ্ন করতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। শুক্রবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১১টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চলতি মৌসুমের প্রথম হজ ফ্লাইটের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান। কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেন, হজ নিয়ে কোন অনিয়ম সহ্য করা হবে না। আগে হজ ব্যবস্থাপনা কখনো এত সুশৃঙ্খল হয়নি। কোন ধরনের অনিয়ম যাতে না হয় সে নির্দেশনা দিয়েছেন পিএ। বিগত দিনের চেয়ে সুন্দরভাবে আয়োজন করা হয়েছে। আজ ফ্লাইট যাবে ১৪টি। গতবছরের তুলনায় ১২ হাজার টাকা টিকিটের দাম কমানো হবে। খাবার পর্যটনের দেয়া হয়েছে।

০১:১০ এএম, ১৮ এপ্রিল ২০২৬ শনিবার

হজ ফ্লাইটে শিডিউল বিপর্যয়ের শঙ্কা

হজ ফ্লাইটে শিডিউল বিপর্যয়ের শঙ্কা

১৮ এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে চলতি বছরের পবিত্র হজের প্রথম ফ্লাইট। তবে হাতে মাত্র এক সপ্তাহ সময় থাকলেও হজযাত্রী পরিবহনে বড় ধরনের ফ্লাইট সংকটে পড়ার আশঙ্কা করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। বিমানের নিজস্ব বহরে উড়োজাহাজের স্বল্পতা এবং একটি বড় উড়োজাহাজ মেরামতের জন্য দেশের বাইরে থাকায় এ উদ্বেগ তৈরি হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমানে আন্তর্জাতিক রুটে বিমানের মাত্র ১৪টি উড়োজাহাজ চলাচল করছে। অথচ যাত্রীদের চাপ এবং নতুন রুট সামলাতে প্রয়োজন অন্তত ৩০ থেকে ৩৫টি উড়োজাহাজ। গত পাঁচ বছরে বহরে নতুন কোনও উড়োজাহাজ যুক্ত না হওয়ায় মধ্যপ্রাচ্যের রুটগুলোতে ফ্লাইট বাড়ানো সম্ভব হচ্ছে না।

০৯:০৮ পিএম, ১১ এপ্রিল ২০২৬ শনিবার

হজ ফ্লাইট শুরুর তারিখ ঘোষণা

হজ ফ্লাইট শুরুর তারিখ ঘোষণা

এ বছরের হজ ফ্লাইট শুরু হচ্ছে আগামী ১৮ এপ্রিল। এ ক্ষেত্রে হজ এজেন্সি এবং এয়ারলাইনসগুলোকে সৌদি সরকারের নির্দেশনা মানতে হবে। একই সঙ্গে  হজ প্যাকেজ ও গাইডলাইন, ২০২৬-এর নির্দেশনা পালন করতে হবে। রোববার (১১ জানুয়ারি) এ বিষয়ে ধর্ম মন্ত্রণালয় থেকে হজ এজেন্সি মালিক এবং হজযাত্রী পরিবহণকারী তিনটি এয়ারলাইনসের কাছে চিঠি পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়, হিজরি ১৪৪৭/২০২৬ সালের হজযাত্রীদের হজ ফ্লাইট আগামী ১৮ এপ্রিল থেকে শুরু হবে। সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী এক সার্ভিস কোম্পানির হজযাত্রী একই ফ্লাইটে সৌদি আরবে পাঠাতে হবে। 

০৭:২৯ পিএম, ১১ জানুয়ারি ২০২৬ রোববার

২০২৬ সালের হজ প্যাকেজ ঘোষণা

২০২৬ সালের হজ প্যাকেজ ঘোষণা

সরকারিভাবে ২০২৬ সালের পবিত্র হজের জন্য তিনটি প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়। এবার বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করতে পারবেন। রোববার (২৮ সেপ্টেম্বর) ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে প্যাকেজ ঘোষণা করেছেন, ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন। সরকারি হজ প্যাকেজ, প্যাকেজ ০১ (বিশেষ): ৬ লাখ ৯০ হাজার ৫৯৭ টাকা। প্যাকেজ ০২ (সুলভ): ৫ লাখ ৫৮ হাজার ৮৮১ টাকা, প্যাকেজ ০৩ (সাশ্রয়ী): ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা।   ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেন জানান, এ বছর হজযাত্রীদের সুবিধার্থে বিমান ভাড়া কমানো হয়েছে। গত বছর ভাড়া ছিল ১ লাখ ৬৭ হাজার ৮২০ টাকা, এবার তা কমিয়ে ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।

০৫:৫৭ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২৫ রোববার

কমছে হজের খরচ

কমছে হজের খরচ

২৮ সেপ্টেম্বর আগামী বছরের হজ প্যাকেজ ঘোষণা করবে অন্তর্বর্তী সরকার। ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বিকেল ৫টায় সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্যাকেজ ঘোষণা করবেন। বিমান ভাড়া কমায় এবার হজ খরচ গত বছরের তুলনায় কিছুটা কম হবে। শনিবার (২৭ সেপ্টেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীক এ তথ্য নিশ্চিত করেছেন। ২০২৫ সালে সরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজ ঘোষণা করা হয়েছিল। সাধারণ হজ প্যাকেজ-১-এ খরচ ছিল ৪ লাখ ৭৮ হাজার ২৪২ টাকা ও প্যাকেজ-২-এ খরচ ছিল ৫ লাখ ৭৫ হাজার ৬৮০ টাকা। বেসরকারি ব্যবস্থাপনায় প্যাকেজ নির্ধারিত ছিল ৪ লাখ ৮৩ হাজার ১৫৬ টাকা।

০৫:৪৭ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০২৫ শনিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement