Apan Desh | আপন দেশ

ভিপি সাদিক কায়েমসহ চীন গেলেন ডাকসুর ১৫ নেতা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১১:১২, ১৭ মে ২০২৬

ভিপি সাদিক কায়েমসহ চীন গেলেন ডাকসুর ১৫ নেতা

ছবি : সংগৃহীত

চীনা দূতাবাসের আমন্ত্রণে ৭ দিনের সফরে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ১৫ সদস্যের একটি প্রতিনিধিদল চীন গেছে।

রোববার (১৭ মে) সকালে তারা বেইজিং ক্যাপিটাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছান।

এর আগে শনিবার (১৬ মে) সন্ধ্যা ৭টার দিকে সাদিক কায়েমের নেতৃত্বে তারা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে যাত্রা করেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছবিসহ এক পোস্টে এ তথ্য জানিয়েছেন সাদিক কায়েম।

এদিকে, ১৫ সদস্যের মধ্যে ভিপি সাদিক কায়েম ছাড়াও রয়েছেন, জিএস এসএম ফরহাদ, এজিএস মহিউদ্দিন খান, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতেমা তাসনিম জুমা, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হায়দার, কমন রুম, রিডিং রুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে ছালমা, আন্তর্জাতিক সম্পাদক জসীমউদ্দিন খান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মোহাম্মদ, গবেষণা ও প্রকাশনা সম্পাদক সানজিদা আহমেদ তন্বি, ক্রীড়া সম্পাদক আরমান হোসেন, ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ, সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মাজহারুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ, মানবাধিকার ও আইনবিষয়ক সম্পাদক মো. জাকারিয়া।

সফরের আগে ডাকসু নেতারা ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় উপাচার্য প্রতিনিধিদলের সফল ও ফলপ্রসূ সফর কামনা করেন।

আরও পড়ুন : ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, প্রাণ গেল বাবা-ছেলের

এ সফরে ডাকসু প্রতিনিধিদল চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, ছাত্রসংসদ, শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান, বিজ্ঞান ও প্রযুক্তি কেন্দ্র এবং অর্থনৈতিক প্রতিষ্ঠান পরিদর্শন করবে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়