Apan Desh | আপন দেশ

শেখ হাসিনা বাংলাদেশে কলঙ্কিত থাকবে: স্পিকার

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৩:৪১, ১২ মে ২০২৬

আপডেট: ১৩:৪৩, ১২ মে ২০২৬

শেখ হাসিনা বাংলাদেশে কলঙ্কিত থাকবে: স্পিকার

ছবি : আপন দেশ

জুলাই গণঅভ্যুত্থান যুগ যুগ ধরে বাঙালিদের অনুপ্রাণিত করবে বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, ‘অভ্যুত্থানের সময় মাফিয়া শেখ হাসিনা যে তার খুনিদের সরাসরি হত্যার নির্দেশ দিয়েছেন, তার কলরেকর্ড আছে এ জাদুঘরে। শেখ হাসিনা বাংলাদেশে কলঙ্কিত থাকবে। এ জাদুঘর যতদিন থাকবে হাসিনা আর আওয়ামী লীগের মুখে থু থু দেবে জনগণ।’

মঙ্গলবার (১২ মে) জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের চলমান উন্নয়ন কার্যক্রমের বাস্তবায়ন অগ্রগতি পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘শেখ হাসিনা মানুষকে গুলি করে হত্যার নির্দেশনা দিয়েছেন।’

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের কথা তুলে ধরে স্পিকার বলেন, ‘এ জাদুঘর প্রমাণ করবে গণতন্ত্রের জন্য মানুষ হাসিমুখে জীবন দিতে পারে। এ জাদুঘর হবে বাংলাদেশের মানুষের জন্য বিশাল সম্পদ।’

এ সময় ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, ‘ফ্যাসিস্ট থেকে মুক্তের প্রতিবিম্ব হচ্ছে এ জুলাই জাদুঘর।’

আরও পড়ুন : সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের মাঠজরিপ শুরু

পরিদর্শনকালে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় বলেন, ‘জুলাইয়ের শেষ কিংবা আগস্টের এক তারিখ জুলাই গণঅভ্যুত্থান জাদুঘর খুলে দেয়া হবে।’

আপন দেশ/এনএম 

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়