Apan Desh | আপন দেশ

সৌজন্য সাক্ষাৎ

রিজভী আহমেদের সঙ্গে এ্যাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রিজভী আহমেদের সঙ্গে এ্যাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স (এ্যাব)-এর নেতৃবৃন্দ। রোববার (২১ জুন) এ্যাব এর সদস্য সচিব প্রকৌশলী শোয়েব বাশরি হাবলুর নেতৃত্বে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাক্ষাৎ করেন তারা। সাক্ষাৎকালে দেশের সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, প্রকৌশলী সমাজের পেশাগত স্বার্থ সংরক্ষণ, প্রকৌশল খাতের উন্নয়ন, ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি)-এর কার্যক্রমে জাতীয়তাবাদী চিন্তাধারার প্রকৌশলীদের অংশগ্রহণ বৃদ্ধি, তরুণ প্রকৌশলীদের নেতৃত্ব বিকাশ এবং দেশের উন্নয়ন ও রাষ্ট্রগঠনে প্রকৌশলীদের ভূমিকা নিয়ে বিস্তারিত মতবিনিময় হয়।

০৬:২৮ পিএম, ২১ জুন ২০২৬ রোববার

গণপূর্ত মন্ত্রীর সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

গণপূর্ত মন্ত্রীর সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন। মঙ্গলবার (২৮ এপ্রিল) সচিবালয়ে মন্ত্রণালয়ের অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। জাকারিয়া তাহের বলেন, বাংলাদেশের সাথে তুরস্কের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তিনি তুরস্কের বিনিয়োগকারীদের বাংলাদেশের নির্মাণ খাত, জাহাজনির্মাণ, ফার্মাসিউটিক্যালস ও নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগের আহবান জানান। তিনি বলেন, বাংলাদেশ ২০৩৫ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতির দেশে পরিণত হতে চায়। সরকার সে লক্ষ্যে দেশের অর্থনৈতিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। আমাদের ব্যবসাবান্ধব বিনিয়োগ নীতি বিদেশি কোম্পানির বিনিয়োগের জন্য অত্যন্ত অনুকূল পরিবেশ সৃষ্টি করেছে।

০৭:২৮ পিএম, ২৮ এপ্রিল ২০২৬ মঙ্গলবার

আ.লীগের মেয়রের সঙ্গে সাক্ষাৎ, তোপের মুখে হাসনাত আবদুল্লাহ

আ.লীগের মেয়রের সঙ্গে সাক্ষাৎ, তোপের মুখে হাসনাত আবদুল্লাহ

চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গিয়ে তোপের মুখে পড়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। মঙ্গলবার (১৪ এপ্রিল) নগরের কাট্টলি এলাকায় সাবেক মেয়র মোহাম্মদ মনজুর আলমের বাসভবনে সাক্ষাৎ করতে গেলে নিজেকে ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দেয়া কয়েকজন তাকে ঘিরে ধরে। প্রত্যক্ষদর্শীরা জানান, সাক্ষাৎ শেষে বাসা থেকে বের হওয়ার পর একদল ব্যক্তি তাকে ঘিরে বিভিন্ন প্রশ্ন করেন। তারা জানতে চান, আওয়ামী লীগের ‘দোসর’ হিসেবে অভিযুক্ত একজনের বাসায় কেন গেছেন তিনি। এসময় কিছুক্ষণ উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হলেও হাসনাত আবদুল্লাহ হাত নাড়িয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন।

১০:৫১ পিএম, ১৪ এপ্রিল ২০২৬ মঙ্গলবার

কৃষিমন্ত্রীর সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের জোরালো আলোচনা

কৃষিমন্ত্রীর সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের জোরালো আলোচনা

কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত সাইদা শিনিচি। সোমবার (০৬ এপ্রিল) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের অফিসকক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে বাংলাদেশ ও জাপানের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়। পাশাপাশি কৃষি, নিরাপদ খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের বিভিন্ন বিষয় গুরুত্ব পায়। কৃষিখাতে জাপানের অব্যাহত সহযোগিতার জন্য ধন্যবাদ জানান কৃষিমন্ত্রী। তিনি বলেন, জাপান বাংলাদেশের দীর্ঘদিনের উন্নয়ন সহযোগী ও অকৃত্রিম বন্ধু। জাইকার মাধ্যমে দেশটি বিভিন্ন খাতে সহায়তা দিয়ে আসছে।

০৫:২৯ পিএম, ৬ এপ্রিল ২০২৬ সোমবার

প্রধানমন্ত্রীর সঙ্গে হিন্দু নেতাদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে হিন্দু নেতাদের সাক্ষাৎ

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনিন পূজা কমিটির নেতারা প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন। এসময় তাদের বিভিন্ন সমস্যা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। বৃহস্পতিবার (০২ এপ্রিল) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দফতরে তারা প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি জানান, প্রধানমন্ত্রী  তারেক রহমানের সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনিন পূজা কমিটির নেতৃবৃন্দ সাক্ষাৎ করেছেন। তাদের বিভিন্ন সমস্যা নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপ করেছেন। 

০৩:৫৬ পিএম, ২ এপ্রিল ২০২৬ বৃহস্পতিবার

প্রধানমন্ত্রীর সৌজন্যতায় বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সৌজন্যতায় বিরোধীদলীয় নেতার সাক্ষাৎ

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান সাক্ষাৎ করেছেন। সোমবার (৩০ মার্চ) দুপুরে প্রধানমন্ত্রীর সচিবালয় কার্যালয়ে সাক্ষাৎ করেন তিনি। এসময় বিরোধীদলীয় নেতাকে কার্যালয়ে স্বাগত জানান তারেক রহমান।আলাপ শেষে প্রধানমন্ত্রী বিরোধীদলীয় নেতাকে তার সংসদ সচিবালয়ের কার্যালয়ের দিকে খানিকটা পথ এগিয়ে দেন। প্রধানমন্ত্রীর এ সৌজন্যতা ও শিষ্টাচার দেখে উপস্থিত সবাই প্রশংসা করেন। বেলা ১২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদের সহধর্মিণী দিলার হাফিজের জানাজা নামাজ পাশাপাশি দাঁড়িয়ে পড়েন প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতা। জানাজা শেষে দুই নেতা একসঙ্গে হেঁটে সংসদ ভবনের দিকে এগোচ্ছিলেন।

০৫:১২ পিএম, ৩০ মার্চ ২০২৬ সোমবার

চার বছরের মধ্যে ইস্যু হবে ‘ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড’

চার বছরের মধ্যে ইস্যু হবে ‘ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড’

আগামী চার বছরের মধ্যে ‘ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড’ ইস্যু করা হবে বলে জানিয়েছেন সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন। রোববার (২৯ মার্চ) সচিবালয়ে তার অফিসকক্ষে বাংলাদেশে নিযুক্ত বিশ্বব্যাংকের বিভাগীয় পরিচালক জঁ পেম এর নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ তথ্য জানান। এ জেড এম জাহিদ হোসেন বলেন, আগামী চার বছরের মধ্যে ইউনিভার্সাল ফ্যামিলি কার্ড ইস্যু করা হবে। এ কার্ড প্রতিটি পরিবারের নারী প্রধানের নামে হবে, যা নাগরিক হিসেবে সম্মানজনক স্বীকৃতি হিসেবে গণ্য হবে।

০৫:৩৫ পিএম, ২৯ মার্চ ২০২৬ রোববার

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা ৬টা ১০ মিনিটে বঙ্গভবনে পৌঁছান প্রধানমন্ত্রী। সঙ্গে ছিলেন তার মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। এসময় রাষ্ট্রপতির সঙ্গে ছিলেন তার সহধর্মিণী অধ্যাপিকা রেবেকা সুলতানা। স্বাধীনতা দিবসের প্রীতি ফুটবল ম্যাচ জাতীয় স্টেডিয়ামে দেখার পর বঙ্গভবনে যান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী তারেক রহমান কুশল বিনিময় করেছেন। দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয় এবং একে অপরের পরিবারের খোঁজখবরও নেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।

০৮:০১ পিএম, ২৬ মার্চ ২০২৬ বৃহস্পতিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement